• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা, প্রধান আসামির জামিন

ভোলা সদর উপজেলা ওলামা দলের কমিটি গঠন

এইচ আর সুমন , ভোলা / ১৯৫ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৯ মে, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ওলামা দলের ভোলা সদর উপজেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। শনিবার জাতীয়তাবাদী ওলামাদল ভোলা জেলা শাখার আহ্বায়ক আলহাজ্ব মাওলানা মামুনুর রশীদ ও সদস্য সচিব মো. আবুবকর সিদ্দিকের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নবগঠিত কমিটিতে মাওলানা বাদশাহী আলম কে আহ্বায়ক ও হাফেজ মাওলানা মেহেদী হাসান মনিরকে সদস্য সচিব করে ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত করা হয়।

নবগঠিত সদর উপজেলা ওলামা দলের কমিটির সদস্য সচিব মেহেদী হাসান মনির বলেন, বিগত দিনে সরকার আলেম সমাজের ওপর নানা ধরনের নির্যাতন করেছেন। তখন থেকে ওলামা দলের নেতাকর্মীরা সুসংগঠিত রয়েছে, আগেও শক্তিশালী ছিল, এখনো রয়েছে। ধর্মপ্রাণ মানুষকে সঠিক পথ প্রদর্শন করানোর জন্য ওলামা দল কাজ করুন। তাই দলকে সংগঠিত করার জন্য সঠিক মানুষকে বাছাই করুন।দলের স্বার্থে এবং ভবিষ্যতে যারা রাজপথে থাকবে তাদের খুঁজে বের করে দ্বায়িত্ব প্রদান করুন। শুধুমাত্র মিলাদ মাহফিল ও দোয়ার মধ্যে ওলামা দল সীমাবদ্ধ থাকুক সেটা আমরা চাই না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/