• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক! হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে গোলাম নবী আলমগীরের সৌজন্য সাক্ষাৎ

এখনো ভারত-পাকিস্তান উত্তেজনা

দর্পন ডেস্ক / ১৬৮ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে সম্প্রতি যুদ্ধবিরতি হলেও এখনো থমথমে অবস্থায় ভারত এবং পাকিস্তান। এর মধ্যে পরস্পরের হাইকমিশনের দুই কর্মকর্তাকে পাল্টাপাল্টি বহিষ্কার করেছে প্রতিবেশী দেশ দুটি। তাদের পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ভারত ও পাকিস্তান ছাড়তে বলা হয়েছে।

ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের একজন কর্মীকে ‘পারসোনা নন গ্রাটা’ (অবাঞ্ছিত ব্যক্তি) ঘোষণা করে পাকিস্তান। তার কর্মকাণ্ড কূটনৈতিক মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে উল্লেখ করেছে ইসলামাবাদ।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই কর্মকর্তাকে ২৪ ঘণ্টার মধ্যে পাকিস্তান ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

বিবৃতিতে বলা হয়, ‘পাকিস্তান সরকার ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাইকমিশনের একজন কর্মীকে ‘অসংগতিপূর্ণ কার্যকলাপে’ জড়িত থাকার জন্য অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে।’

এর আগে ভারত গুপ্তচরবৃত্তির অভিযোগে নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনে কর্মরত এক পাকিস্তানি কর্মকর্তাকে বহিষ্কার করে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, ‘ওই কর্মকর্তা ভারতে তার সরকারি মর্যাদার সঙ্গে সংগতিপূর্ণ নয় এমন কার্যকলাপে লিপ্ত ছিলেন এবং তাকে দেশ ত্যাগের জন্য ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে।’

জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকে ব্যাপক উত্তেজনা শুরু হয়েছে দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে। দুই দেশের পাল্টাপাল্টি হামলায় ইতোমধ্যে নিহত হয়েছেন কয়েক ডজন মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/