• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম
সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা, প্রধান আসামির জামিন

যাত্রিবাহী বাস থেকে সামুদ্রিক ৩০ মন মাছ জব্দ

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া / ২০৬ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৪ মে, ২০২৫

পটুয়াখালীর কলাপাড়ায় অন্তরা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস থেকে চিংড়ি, লইট্টা ও পোয়া সহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক ৩০ মন মাছ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার রাত এগারোটার দিকে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এসব মাছ উদ্ধার করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক।
 এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা উপস্থিতিতে জব্দকৃত মাছগুলো বিভিন্ন এতিমখানা মাদ্রাসায় বিতরন করা হয় এবং নিষেধাজ্ঞাকালী সময়ে সামুদ্রিক মাছ পরিবহন করবেনা মর্মে মুচলেখা দিলে বাস ও চালককে ছেড়ে দেয়া হয়। জব্দকৃত মাছের বাজার মূল্য প্রায় তিন লাখ টাকা। সমুদ্র থেকে আহোরিত এ মাছগুলো ধুলাসার থেকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিলো বলে জানায় মৎস্য কর্মকর্তা।
উল্লেখ্য ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। নিষেধাজ্ঞা উপেক্ষা করে জব্দকৃত এসব মাছ সাগর থেকে আহরণ করেছে অসাধু জেলেরা।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক বলেন, সাগরে মাছধরা নিষেধাজ্ঞা থাকা কালিন সময়ে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/