• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত : স্পিকার বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের সাত কর্মী আটক কাবা শরিফে শপথ করিয়েও পরকীয়া থেকে ফেরাতে পারেননি স্ত্রীকে, প্রবাসীর অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ! বরিশালে ৩৫ হাজার টাকায় বিক্রি ৪৫ দিনের শিশুকন্যা, স্কুলশিক্ষিকাসহ তিন নারী কারাগারে বরিশালে নিস্পত্তিকৃত মাদক মামলার আলামত পুড়িয়ে ধ্বংস অবশেষে গুড়িয়ে দেয়া হলো বসত ঘড়ের মাঝের সেই দুটি কবর বসত ঘরের মেঝেতে অলৌকিত ভাবে দুটি কবর ঘিরে তোলপাড় ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা হাসিল বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন

কুয়াকাটা সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

এ এম মিজানুর রহমান বুলেট,  কলাপাড়া / ২১৮ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১০ মে, ২০২৫

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে রাজেশ কুমার পাল (৪০) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (১০ মে) সকালে সৈকতের জিরো পয়েন্টর পশ্চিম পাশে স্বজনদের সাথে গোসলে নেমে ঢেউয়ের তোড়ে ডুবে যায়।এসময় তার সাথে থাকা বোন জামাই কমল কুমার পাল ডাক চিৎকার দিলে ট্যুরিস্ট  পুলিশ এসে তাকে উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়।
কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ রিয়াজ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রাজেশ কুমার পাল রাজশাহী জেলার পুটিয়া থানার নামাজ গ্রামের বাসিন্দা শরৎ কুমার পালের ছেলে।
নিহতের সাথে থাকা বোনজামাই কমল কুুমার পাল জানান, গতকাল শুক্রবার রাতে রাজশাহী থেকে কুয়াকাটা এসে আবাসিক হোটেল সাগর নীড়ে ওঠেন। সকালে সৈকতে গোসলে নামেন। এসময় নিহত রাজেশ কুমার পাল সমুদ্রের গভীর চলে গেলে তারা ডাকাডাকি করেন। এক পর্যায়ে সৈকতে গোসলরত পর্যটকদের ডাকাডাকি শুনে গিয়ে দেখেন রাজেশ তলিয়ে যাচ্ছে। পরে ট্যূরিস্ট পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের উপ-পুলিশ পরিদর্শক মোঃ সবুর মিয়া বলেন, সৈকতের জিরো পয়েন্ট থেকে পশ্চিম পাশে পর্যটকদের ডাকাডাকির খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই।সেখান থেকে পর্যটককে উদ্ধার করে তুলাতলী হাসপাতালে নিয়ে আসি। এখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত্যু ঘোষণা করেন। পরবর্তীতে মহিপুর থানা পুলিশের কাছে আমরা লাশটি হস্তান্তর করেছি।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ রাজেশ কুমার পাল নামের এক পর্যটকের লাশ হস্তান্তর করেছেন। পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/