• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম
দ্রব্যমূল্যের দাম কমায় সরকারের ওপর সন্তুষ্ট জনগণ -রহমাতুল্লাহ নিয়ামতি ইউনিয়নে চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল কলাপাড়ায় বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার নতুন সরকারের দৃশ্যমান সাফল্যে বিরোধী মহল বিচলিত: রহমাতুল্লাহ ছাত্রাবাসে অবস্থানরত শিক্ষার্থীদের সম্মানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ইফতার বা‌কেরগঞ্জের ইউপি চেয়ারম্যানের ওপর হামলা ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় গিয়েই জুলাই ইতিহাস ভুলে গেলেন : গোলাম পরওয়ার হানিট্রাপ ও চাঁদাবাজির অভিযোগে বরিশালে নারীসহ গ্রেপ্তার ২ সংস্কার বাস্তবায়ন না করার নানা ফন্দি আঁটছে সরকার : নাহিদ তরমুজ আবাদে রেকর্ড করেছে দক্ষিণাঞ্চল

কারাগারে আইভী

দর্পন ডেস্ক / ১৩০ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৯ মে, ২০২৫

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় শুনানি শেষে আজ শুক্রবার (৯ মে) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদেরের আদালত এ নির্দেশ দেন।

নারায়ণগঞ্জের কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান জানান, সাবেক মেয়র আইভীকে মিনারুল হত্যা মামলায় আদালতে হাজির করা হয়েছিল। আদালত মামলার শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। মামলার পরবর্তী শুনানি ২৬ মে হবে।

নারায়ণগঞ্জ সিটির সাবেক এই মেয়রকে গ্রেফতারে গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে তার দেওভোগের বাড়িতে প্রবেশ করে পুলিশের একটি দল। এ সময় তাকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে মূহুর্তেই ওই বাড়ির চারপাশে অবস্থান নেয় এলাকাবাসী ও দীর্ঘদিনের কর্মী-সমর্থকরা। ওই বাড়িতে যাতায়াতের চারটি রাস্তাই বাঁশ, ঠেলাগাড়ি ও ভ্যানগাড়ি ফেলে অবরোধ করে বিক্ষোভ করেন। এক পর্যায়ে মসজিদের মাইকের মাধ্যমে সবাইকে আইভীর বাড়ির সামনে ডাকা হয়।

এ অবস্থায় ওই বাড়িতে ঢোকা পুলিশের দলটি সেখানেই অবরুদ্ধ হয়ে পড়ে। রাত ১২টার দিকে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। কিন্তু তাদের কেউই কর্মী-সমর্থকদের বাধার মুখে তারা আইভীর বাড়ির কাছে পৌঁছাতে পারেননি। এভাবেই কাটে পুরো রাত। ভোরের দিকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আইভীর বাড়িতে প্রবেশ করেন। এরপর ভোর পৌনে ৬টার দিকে তাকে গ্রেফতার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/