• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত : স্পিকার বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের সাত কর্মী আটক কাবা শরিফে শপথ করিয়েও পরকীয়া থেকে ফেরাতে পারেননি স্ত্রীকে, প্রবাসীর অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ! বরিশালে ৩৫ হাজার টাকায় বিক্রি ৪৫ দিনের শিশুকন্যা, স্কুলশিক্ষিকাসহ তিন নারী কারাগারে বরিশালে নিস্পত্তিকৃত মাদক মামলার আলামত পুড়িয়ে ধ্বংস অবশেষে গুড়িয়ে দেয়া হলো বসত ঘড়ের মাঝের সেই দুটি কবর বসত ঘরের মেঝেতে অলৌকিত ভাবে দুটি কবর ঘিরে তোলপাড় ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা হাসিল বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার / ১০৩ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্যঙ্গ করার অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মিজানুর রহমানের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। শুক্রবার দিবাগত রাত আটটার দিকে বরিশালের কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

এ সময় স্টেডিয়ামের প্রধান ফটকে থাকা মিজানুর রহমানের কয়েকটি ব্যানার ছিঁড়ে আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। তাঁকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণাও করেন তাঁরা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত আটটার দিকে একদল যুবক বরিশাল আউটার স্টেডিয়ামের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা বিসিবি পরিচালক মিজানুর রহমানের কয়েকটি ব্যানার ছিঁড়ে তাতে আগুন ধরিয়ে দেন। এ সময় তাঁরা মিজানুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন।

বিক্ষোভে অংশগ্রহণ করা মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সহ-সভাপতি নাজমুল হুদা বলেন, ঢাকায় স্টেডিয়ামে বসে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করেছেন ফরচুন মিজান। ফুটবল নিয়ে পরিকল্পনা জানাতে গিয়ে তিনি হাসতে হাসতে ‘উই হ্যাভ আ প্ল্যান’ বলেছেন। তাঁর দাবি, মিজানুর রহমান আগে আওয়ামী লীগের সহযোগী সংগঠন সৈনিক লীগের বরিশাল জেলা সভাপতি ছিলেন। এমন একজন ব্যক্তি কীভাবে বিসিবিতে আসলেন-সেই প্রশ্ন তোলেন তিনি।

নাজমুল হুদা আরও বলেন, রাত আটটার দিকে স্টেডিয়ামে গিয়ে উত্তেজিত নেতাকর্মীরা মিজানুর রহমানের ব্যানারে আগুন দিয়েছে। তাঁকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। বিএনপির কেউ তাঁকে পুনর্বাসনের চেষ্টা করলে প্রতিহত করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন।

এসময় বরিশাল ল’ কলেজ ছাত্রদলের আহবায়ক হুমায়ুন কবির সুমন, সদস্যসচিব এসএম জুয়েল, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল সিকদার, সহসাধারণ সম্পাদক অ্যালেক্স তমাল ও সাবেক নাট্যবিষয়ক সম্পাদক আরিয়ান খান মাসুমসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্টেডিয়ামের পাম্প অপারেটর মো. মামুন বলেন, প্রধান ফটকের সামনে থাকা কয়েকটি ব্যানারে কিছু যুবক আগুন দিয়েছেন। বিষয়টি তাঁরা খোঁজ নিয়ে দেখছেন।

অভিযোগের বিষয়ে বিসিবি পরিচালক মিজানুর রহমান বলেন, ‘বরিশাল স্টেডিয়ামে কী হয়েছে, আমি তো জানি না।’ ব্যানার ছিঁড়ে আগুন দিয়ে বিক্ষোভের বিষয়ে তিনি বলেন, ‘ব্যানার দিয়ে কী হবে?’ তবে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগ নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

জাতীয়তাবাদী ক্রীড়া দলের বরিশাল জেলা শাখার সদস্য মীর হাসান মোর্শেদ সুমন বলেন, ‘আওয়ামী লীগের দোসর হয়ে ফরচুন মিজান প্রধানমন্ত্রীকে নিয়ে বিদ্রূপ করতে পারেন না। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।’

এ বিষয়ে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক মামুন খন্দকার বলেন, স্টেডিয়ামে ব্যানারে আগুন দেওয়ার খবর তিনি জানেন না। কেউ তাঁকে বিষয়টি জানাননি। তবে তিনি খোঁজ নিচ্ছেন।

উল্লেখ্য, ঢাকায় ফুটবল নিয়ে পরিকল্পনার কথা জানাতে গিয়ে বিসিবি পরিচালক মিজানুর রহমান গণমাধ্যমের সামনে অট্টহাসি দিয়ে ‘উই হ্যাভ আ প্ল্যান’ বলেন। তাঁর ১০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/