• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা, প্রধান আসামির জামিন বরিশালের ৮ কলেজে একাদশে ভর্তি হয়নি কোনো শিক্ষার্থী দুজন মানুষের স্বপ্নে কি যোগাযোগ হওয়া সম্ভব বরিশালে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনবন্ধু নিহত

নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই

স্টাফ রিপোর্টার / ১৪ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
ফয়জুল করিম

দেশের চলমান সংকট উত্তরণে কুরআন-সুন্নাহভিত্তিক শিক্ষা ব্যবস্থা ও নীতিবান নেতৃত্বের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়খে চরমোনাই।

 

শনিবার (৩ অক্টোবর) বরিশাল সদর রোডের কিং ফিশার রেস্টুরেন্টে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখা আয়োজিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

শায়খে চরমোনাই বলেন, একটি দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য শুধু অবকাঠামোগত উন্নয়ন যথেষ্ট নয়; প্রয়োজন সুশিক্ষিত, নীতিবান ও দেশপ্রেমিক নাগরিক। শিক্ষা ব্যবস্থায় নৈতিক ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে তরুণ প্রজন্মকে যোগ্য ও আদর্শবান হিসেবে গড়ে তুলতে হবে।

 

তিনি বলেন, ইসলামভিত্তিক রাজনীতির মূল লক্ষ্য জনগণের অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা। রাজনীতিতে নীতির চর্চা ও নেতৃত্বের পরিশুদ্ধতা নিশ্চিত করা গেলে দেশের মানুষের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।

 

তিনি আরও বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করবে। তাই তাদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করলেই হবে না, নৈতিকতা, সততা, দায়িত্ববোধ ও দেশপ্রেমের মতো গুণাবলিও অর্জন করতে হবে। একই সঙ্গে আধুনিক জ্ঞান ও প্রয়োজনীয় দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে।

 

শায়খে চরমোনাই বলেন, শিক্ষা ব্যবস্থায় ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার পাশাপাশি রাজনীতিতে পরিশুদ্ধ নেতৃত্ব গড়ে তুলতে পারলেই একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব। এ জন্য তরুণদের আদর্শ, নৈতিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

 

অনুষ্ঠানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ, সাবেক কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম রিয়াদসহ বরিশাল মহানগর ইসলামী আন্দোলন ও ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় এবং তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/