মেধাবীদের যথাযথ মূল্যায়নই একটি দেশকে সফলতার শীর্ষে নিয়ে যেতে পারে—এমন প্রত্যয় ব্যক্ত করে বরিশালে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) বিকেল ৩টায় বরিশাল সদর রোডের কিং ফিশার রেস্টুরেন্টে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের বরিশাল মহানগর সভাপতি মুহাম্মাদ সিরাজুল ইসলাম। সঞ্চালনা করেন মহানগর সাধারণ সম্পাদক গাজী ত্বলহা আজাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়খে চরমোনাই।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের চলমান সংকট উত্তরণে কুরআন-সুন্নাহভিত্তিক শিক্ষা ব্যবস্থা ও নীতিবান নেতৃত্বের কোনো বিকল্প নেই। ইসলামভিত্তিক রাজনীতি মানে জনগণের অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা। শিক্ষা ব্যবস্থায় ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার পাশাপাশি রাজনীতিতে পরিশুদ্ধ নেতৃত্ব গড়ে তুলতে পারলেই একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম রিয়াদ। কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ক্যারিয়ার গঠনে শুধু ভালো ফলাফল যথেষ্ট নয়; এর পাশাপাশি লক্ষ্য নির্ধারণ, নিয়মিত অধ্যয়ন, সময়ের সঠিক ব্যবহার, প্রয়োজনীয় দক্ষতা অর্জন এবং নৈতিক চরিত্র গঠন জরুরি।
তিনি শিক্ষার্থীদের বর্তমান সময় থেকেই নিজেদের আগ্রহ ও যোগ্যতা অনুযায়ী ক্যারিয়ার পরিকল্পনা করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে শুধু নিজের কর্মসংস্থান নয়, সমাজ ও দেশের জন্য ইতিবাচক অবদান রাখার মতো যোগ্যতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ। তিনি বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ একটি আদর্শিক ছাত্রসংগঠন, যা আগামীর নীতিবান নেতৃত্ব তৈরিতে কাজ করছে। শিক্ষা সংস্কার, নেতৃত্বের পরিশুদ্ধতা ও ইসলামী সমাজ বিনির্মাণ—এই তিনটি বিষয় পরস্পরের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। নীতিগত রাজনৈতিক পরিবর্তন ছাড়া এসব লক্ষ্য অর্জন সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।
তিনি ছাত্রসমাজকে ইসলামী আদর্শে নিজেদের গড়ে তুলে ভবিষ্যতে সমাজ ও রাষ্ট্র পরিচালনায় ভূমিকা রাখার জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি মুহাম্মাদ সিরাজুল ইসলাম বলেন, কুরআন-সুন্নাহর আলোকে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি প্রফেসর লোকমান হাকিম, সাধারণ সম্পাদক মাওলানা আবুল খায়ের আশ্রাফী, জাতীয় শিক্ষক ফোরাম বরিশাল মহানগর সভাপতি মাওলানা আবু বকর সিদ্দীক ত্বহা এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি মাওলানা রেজাউল করীম।
এ ছাড়া ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের সহ-সভাপতি মুহাম্মাদ নাজমুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক রিফাত লস্কর, দাওয়াহ সম্পাদক মুহাম্মাদ রহমাতুল্লাহ, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ তরিকুল ইসলাম তানভীর, অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মাদ জিহাদুল ইসলাম, বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহাম্মাদ আশরাফুল ইসলাম, কওমি মাদ্রাসা সম্পাদক মুহাম্মাদ রবিউল ইসলাম রায়হান, আলিয়া মাদ্রাসা সম্পাদক কামরুজ্জামান মুহাম্মাদ মাসুম বিল্লাহ, স্কুল ও কলেজ সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম মল্লিক, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মাদ আবদুল্লাহ আল ফারুকসহ বিভিন্ন প্রতিষ্ঠান শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
https://slotbet.online/