• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
মৃত্যুর পূর্বে সাংবাদিক পুলক চ্যাটার্জির লেখা আবেগঘণ পাঁচটি চিরকুট বরিশালে সিনিয়র সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‘হেবা আইন’ বাতিল ও জ্বালানি সংকট নিরসনে বরিশালে ইসলামী আন্দোলনের বিক্ষোভ জাতীয় শিক্ষা সপ্তাহে জেলা পর্যায়ে একাধিক শ্রেষ্ঠত্ব বিএম কলেজের বিএম কলেজে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে ইংরেজি বিভাগে জীবনবৃত্তান্ত অনুষ্ঠান হাসিনা দিল্লি গেছে, তারা কোথায় যাবে : নাহিদ ইসলাম বরিশাল-ঢাকা মহাসড়কে ইটের সলিং, বিটুমিনের পরিবর্তে ইট-বালু দিয়ে সড়ক সংস্কার, প্রশ্নের মুখে সওজ বরিশাল নগরীর ​নতুন বাজারে ময়লার স্তুপে দুই নবজাতকের মরদেহ হাসনাত আব্দুল্লাহর ফাঁসি চাইলেন বরিশালের ছাত্রদল নেতার স্ত্রী আলেকান্দা সরকারি কলেজে ‘সাহিত্য পাতা’ আষাঢ় সংখ্যার মোড়ক উন্মোচন

‘হেবা আইন’ বাতিল ও জ্বালানি সংকট নিরসনে বরিশালে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

মাহিমুল হাসান এমদাদ / ৩১ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

জ্বালানি সংকট নিরসনে সরকারের ব্যর্থতা এবং শরীয়াহবিরোধী দাবি করে ‘হেবা আইন’ পাশের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখা।

 

শুক্রবার নগরীর টাউন হল চত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার সভাপতি প্রফেসর লোকমান হাকীম। সমাবেশ ও বিক্ষোভ মিছিল সঞ্চালনা করেন মাওলানা আবুল খায়ের আশরাফী।

 

সমাবেশে প্রফেসর লোকমান হাকীম বলেন, দেশের মানুষ যখন জ্বালানি সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও নানামুখী জনদুর্ভোগে জর্জরিত, তখন জনগণের মৌলিক সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ না নিয়ে শরীয়াহবিরোধী ‘হেবা আইন’ পাশ করা জনরায়ের সঙ্গে প্রতারণার শামিল।

 

তিনি বলেন, জনগণের ধর্মীয় মূল্যবোধ ও প্রত্যাশার প্রতি সম্মান দেখিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। জনগণের মতামত ও ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী কোনো আইন চাপিয়ে দেওয়া হলে তা জনগণ মেনে নেবে না।

 

জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন উল্লেখ করে তিনি সংকট মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে শরীয়াহ ও জনস্বার্থবিরোধী দাবি করা আইনটি বাতিলের দাবি জানান তিনি।

 

সমাবেশে বক্তারা বলেন, জনগণের ওপর কোনো বিতর্কিত আইন চাপিয়ে না দিয়ে জনমতকে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে দেশের চলমান জ্বালানি সংকট ও জনদুর্ভোগ নিরসনে সরকারকে অবিলম্বে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা।

 

পরে নেতৃবৃন্দের নেতৃত্বে টাউন হল চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

 

সমাবেশে আরও বক্তব্য রাখেন বরিশাল মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মাওলানা জাকারিয়া হামিদী, মাওলানা লুৎফর রহমান, মুহাম্মাদ জাকির হোসেন কাফরা, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুল আজিজ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা নাসির উদ্দীন নাইস, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার সভাপতি সৈয়দ নাসির আহমদ কাউসার, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আবু জাফর, ইসলামী আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট শেখ আব্দুল্লাহ নাসের, ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নগর সভাপতি মুহাম্মাদ সিরাজুল ইসলাম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের এস. এম. হাসিবুল্লাহ এবং বিএম কলেজের সভাপতি মুহাম্মাদ ইমাম হাসানসহ সর্বস্তরের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/