• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় ছাত্রশক্তি বরিশাল মহানগরের কাউনিয়া থানা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক অর্ণব, সদস্য সচিব মাসফি, মুখ্য সংগঠক জুয়াই রিয়া ধর্মীয় সম্প্রীতি ও শান্তির বার্তা নিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত প্রধানমন্ত্রীর উপদেষ্টার সাথে আগৈলঝাড়ার সাংবাদিকদের মতবিনিময় বরিশালে সাংবাদিক মিরাজের স্মরনে শোকসভা ও দোয়া-মিলাদ সিহাব–সুয়ানের নেতৃত্বে আংশিক কমিটির পর এবার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন পেল এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তি বরিশাল মহানগরের সাংবাদিক এম.মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় ইসলামী ছাত্র আন্দোলনের দোয়া ৭ শিক্ষার্থীকে কোরআনের সবক প্রদান দুর্গাসাগরে চাঞ্চল্যকর হরিণ চুরির মামলায় আরও এক আসামি গ্রেফতার জাতীয় ছাত্রশক্তি বরিশাল মহানগরের মিডিয়া সেলে সম্পাদক রোহান, সহ-সম্পাদক তাহসিন ও রিদয় জলের বুকে লাল শাপলার স্বর্গরাজ্য

বরিশালে সাংবাদিক মিরাজের স্মরনে শোকসভা ও দোয়া-মিলাদ

স্টাফ রিপোর্টার / ৩৪ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য সদ্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের স্মরনে শোকসভা এবং মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বেলা এগারোটায় পেশাদার সংবাদকর্মীদের সংগঠন বরিশাল সাংবাদিক ফোরামের আয়োজনে বরিশাল প্রেসক্লাবের হলরুমে শোকসভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরীর সভাপতিত্বে শোকসভায় বক্তব্য রাখেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, সহ-সভাপতি জাকির হোসেনহুমায়ুন কবির, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কাজী আল মামুন, বরিশাল সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি নিকুঞ্জ বালা পলাশ, সাবেক সাধারণ সম্পাদক শাহীন হাসান।

বরিশাল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সাঈদ পান্থর সঞ্চালনায় মরহুম সাংবাদিক এম মিরাজ হোসাইনের স্মৃতিচারন করে বক্তব্য রাখেন সাংবাদিক কমল সেন গুপ্ত, এম জহির, সুখেন্দু এদবর, কেএম এনায়েত হোসেন, মর্তুজা জুয়েল, খোকন আহমেদ হীরা, ফাহিম ফিরোজ, আরিফুল ইসলাম, এম সালাউদ্দিন, এমকে রানা, আরিফ হোসেন প্রমুখ

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক নাসির উদ্দীন, মঈনুল ইসলাম সবুজ, কামরুজ্জামান জুয়েল রানা, জিহাদ রানা, ফিরোজ গাজী, সাইফুল ইসলাম, সফিকুল ইসলাম, রিপন হাওলাদার, আরিফ হোসেন, সুমন হোসেনসহ বরিশালের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

দোয়া অনুষ্ঠানে মরহুম সাংবাদিক এম মিরাজ হোসাইনের বাবা মে. নুরুল হক মিয়া এবং তাঁর দুই ছেলে মাহিমুল হাসান এমদাদসাবের হোসেন উপস্থিত ছিলেন।

সবশেষে মরহুম সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মিজানুর রহমান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/