• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম
‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও

বিএম কলেজে শায়েখে চরমোনাই জুলাই শহীদের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত

​আবির সিকদার,বিএম কলেজ / ১১৪ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ‘জুলাই স্মৃতিচারণ ও শহীদদের স্মরণে দোয়া-মোনাজাত’ এবং ‘ক্যাম্পাসে নৈতিক জীবন গঠন’ শীর্ষক এক আলোচনা সভা ও শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়েছে। ‘মিটআপ উইথ শায়েখে চরমোনাই’ শিরোনামের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই)।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মোঃ তাজুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি মুহাম্মাদ ফয়জুল ইসলাম।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বিএম কলেজ শাখার সভাপতি মুহাম্মাদ ইমাম হাসান।

​প্রধান বক্তা মুহাম্মাদ ফয়জুল ইসলাম তার বক্তব্যে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে বিএম কলেজের শিক্ষার্থীদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বিশেষ করে ইসলামী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতা হাসান রাজু ও জিয়াউল ইসলাম নাঈমসহ অন্যান্য নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীদের ত্যাগ ও ভূমিকার যথাযথ মূল্যায়ন করে একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

​বিশেষ অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মোঃ তাজুল ইসলাম শায়েখে চরমোনাইকে ক্যাম্পাসে স্বাগত জানান এবং কলেজের সার্বিক কল্যাণে তাঁর পরামর্শ কামনা করেন। তিনি বলেন, “মুক্তিযুদ্ধের পর থেকে দেশটি আধিপত্যবাদের কবলে ছিল। ২০২৪-এর আন্দোলন আমাদের বাঁচার ও জীবনযাপনের স্বাধীনতা এনে দিয়েছে।” পাশাপাশি তিনি দেশে ইসলাম ও মুসলমানদের সামাজিক ও নৈতিক অবস্থান উন্নত করতে বৃহৎ পরিসরে কাজ করার আহ্বান জানান।

​প্রধান অতিথির বক্তব্যে মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম ব্রিটিশ আমল থেকে শুরু করে এ দেশের মানুষের ওপর শোষণ-নিপীড়ন এবং ২০২৪-এর বৈষম্যবিরোধী আন্দোলনের তাৎপর্য ও ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, অতীতে রাজনৈতিক দলগুলো জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় এসে বারবার স্বৈরাচারে পরিণত হয়েছে। পরবর্তীতে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে তিনি শিক্ষার্থীদের লিখিত প্রশ্নের জবাবে ধাপে ধাপে শরিয়াহভিত্তিক রাষ্ট্র গঠন, শিক্ষার্থীদের রাজনীতিতে সঠিক অংশগ্রহণ এবং এ দেশ ও জনপদ পরিবর্তনের জন্য ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন এবং পরিশেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদের স্বরণে দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/