• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম
মাদকের আসর থেকে আটক সেই পুলিশ কর্মকর্তা পালালেন থানা হেফাজত থেকে ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাতিল করা হলো বরিশালের নতুন সিভিল সার্জন ডাঃ মনিরুজ্জামানের পদায়ন

স্টাফ রিপোর্টার / ৬৩ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২ আগস্ট, ২০২৬

সদ্য নিয়োগ পাওয়া বরিশালের সিভিল সার্জন ডা. মনিরুজ্জামানকে স্বাস্থ্য অধিদপ্তরে বদলী করা হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাইফুল ইসলামের গত ৩০ জুলাইয়ের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

রবিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরা প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামান সিভিল সার্জন (চলতি দায়িত্ব) বরিশালকে পরবর্তী পদায়নের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হলো।

আগামী ৩ আগস্টের মধ্যে তাকে বদলীকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। অন্যথায় বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষনিক অবমুক্ত করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এরআগে গত ২৪ জুলাই ডা. মনিরুজ্জামান বরিশাল সিভিল সার্জন হিসেবে যোগদান করেন। পদায়ন ও যোগদানের পরপরই তাকে দূর্নীতিবাজ ও ফ্যাসিষ্টের দোসর আখ্যা দিয়ে তুমুল আন্দোলন ও কক্ষে তালা লাগিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্ররা।

বিক্ষুব্ধদের ঘোষণা অনুযায়ী রবিবার (২ আগস্ট) সিভিল সার্জনের কার্যালয়কে কমপ্লিট শাট ডাউনের ঘোষণা দেয়া হয়।অবশেষে তার বদলীর মধ্যদিয়ে আন্দোলনবকারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/