• শনিবার, ১১ জুলাই ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থল পরিদর্শনে তথ্যমন্ত্রী বরিশালে থানায় হামলা : দুই শতাধিকের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১৮ ১৩ জুলাই বরিশাল সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ছাত্রশক্তির বরিশাল মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা বিটিএমএ’র নতুন কমিটি গঠন সভাপতি হুমায়ুন, সম্পাদক শাহিন নতুন রূপে বরিশালের স্টেডিয়াম, ফিরছে আন্তর্জাতিক ক্রিকেটের জৌলুস ইংরেজি পরীক্ষায় নকলের দায়ে মেহেন্দিগঞ্জে এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার প্রথম ওয়ানডে, নাহিদ রানার ৫ উইকেটে বিধ্বস্ত জিম্বাবুয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদ্‌যাপিত : সরওয়ার কলাপাড়ায় প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

১৩ জুলাই বরিশাল সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দর্পন ডেস্ক / ৩ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী ১৩ জুলাই বরিশাল সফরে যাচ্ছেন। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর বরিশাল বিভাগে এটিই হবে তাঁর প্রথম আনুষ্ঠানিক সফর। এই আগমনকে কেন্দ্র করে গোটা দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে।

 

মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় বরিশাল মহানগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার প্রধানমন্ত্রীর এই সফরের তথ্য নিশ্চিত করেছেন। দলীয় সূত্র জানিয়েছে, সফরের মূল বিষয়টি নিশ্চিত হলেও জনসভার সুনির্দিষ্ট স্থান ও অন্যান্য আনুষ্ঠানিকতার সূচি এখনো চূড়ান্ত হয়নি। মঙ্গলবার রাতে দলের কেন্দ্রীয় শীর্ষ নেতাদের একটি উচ্চপর্যায়ের বৈঠকে সফরের সার্বিক রূপরেখা ও প্রটোকল নির্ধারিত হওয়ার কথা রয়েছে।

সরকারপ্রধানের এই সফরকে ঘিরে দক্ষিণাঞ্চলের ব্যাপক উন্নয়নে নতুন আশার সঞ্চার হয়েছে। স্থানীয় সুশীল সমাজ ও উন্নয়ন বিশ্লেষকদের প্রত্যাশা, দীর্ঘদিন ধরে পিছিয়ে থাকা এই অঞ্চলের মেগা প্রকল্পগুলো এখন দ্রুত আলোর মুখ দেখবে। বিশেষ করে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক লাইফলাইন হিসেবে বিবেচিত ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়কটি ছয় লেনে উন্নীত করার কাজ আরও ত্বরান্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পায়রা সমুদ্রবন্দর ও কুয়াকাটা সৈকতকে যুক্ত করার যে মহাপরিকল্পনা রয়েছে, সেটিও এই সফরের মাধ্যমে নতুন গতি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে দলীয়ভাবে সফরটি সফল করতে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে বিএনপি। জানা গেছে, সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশাল জেলা ও মহানগর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর তৃণমূল থেকে শীর্ষ নেতাদের সঙ্গে বিশেষ সাংগঠনিক মতবিনিময় করবেন।

সফরের সার্বিক প্রস্তুতি সম্পর্কে মহানগর বিএনপির সদস্যসচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, ‘আগামী ১৩ জুলাই প্রধানমন্ত্রী বরিশালে আসছেন বলে আমরা দলীয়ভাবে জানতে পেরেছি। তার এই সফরকে সফল করতে মাঠপর্যায়ে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে।’ এর অংশ হিসেবে বুধবার (৮ জুলাই) বিকেলে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার টাউন হলে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি সবশেষ বরিশালে এসেছিলেন তারেক রহমান। সেদিন দুপুরে তিনি নগরীর বান্দ রোডের বেলস পার্ক মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছিলেন। সরকার গঠনের পর এটিই তার প্রথম বরিশাল সফর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/