• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম
‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদ্‌যাপিত : সরওয়ার

স্টাফ রিপোর্টার / ১২৯ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ৬ জুলাই, ২০২৬

উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে বরিশালে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদ্‌যাপিত হয়। দিবসটি উদ্‌যাপন উপলক্ষে আজ সোমবার সকাল ১১ টায় বরিশাল নগরীর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বরিশালের আয়োজনে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ মজিবর রহমান সরওয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন।

প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, আধুনিক ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে আমাদের তরুণ-তরুণীদের তথ্য প্রযুক্তিনির্ভর বিভিন্ন  কর্মমুখী বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে পারলে তারা দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাবে। ফলে দেশে বেকারত্বের হার হ্রাস পাওয়ার পাশাপাশি জাতীয় অর্থনীতিও শক্তিশালী হবে।

জনশক্তির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দেশের টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির অন্যতম প্রধান শর্ত হলো দক্ষ জনশক্তি গড়ে তোলা। বর্তমান বিশ্বে প্রতিযোগিতামূলক শ্রমবাজারে টিকে থাকতে হলে যুবসমাজকে আধুনিক ও যুগোপযোগী দক্ষতায় প্রশিক্ষিত হওয়ার বিকল্প নেই। সরকারি ও বেসরকারি উদ্যোগে প্রশিক্ষণ কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি, প্রশিক্ষণের মানোন্নয়ন এবং কর্মসংস্থানের সঙ্গে প্রশিক্ষণের সমন্বয় সাধনের উপর গুরুত্ব দিতে হবে। এসময় তিনি পুরুষের ন্যায় নারীদের জন্যও প্রশিক্ষণের সমান সুযোগ নিশ্চিত করতে হবে বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান, টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী মোঃ গোলাম কবির, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বরিশালের যুগ্ম পরিচালক শহীদ উল্লাহ। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রশিক্ষণার্থী, উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উদ্যোগে বিভিন্ন উদ্যোক্তাদের মাঝে ৮ লাখ ৫০ হাজার টাকার চেক এবং বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/