• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা, প্রধান আসামির জামিন বরিশালের ৮ কলেজে একাদশে ভর্তি হয়নি কোনো শিক্ষার্থী দুজন মানুষের স্বপ্নে কি যোগাযোগ হওয়া সম্ভব বরিশালে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনবন্ধু নিহত

আগৈলঝাড়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা

আগৈলঝাড়া উপজেলা প্রতিনিধি / ৫৮ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

পূর্ব শত্রুতা ও জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় জহিরুল শিকদার (৩৯) নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত জহিরুল শিকদার উপজেলার রাজিহার ইউনিয়নের ছোট বাশাইল গ্রামের আব্দুর রশিদ শিকদারের ছেলে।

এ ঘটনায় বৃহস্পতিবার (২ জুলাই) আগৈলঝাড়া থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, জহিরুল শিকদারের সঙ্গে একই এলাকার আনিচ শিকদারের ছেলে সেন্টু শিকদার ও সান্ত শিকদার এবং জাহাঙ্গীর শিকদার ও তার ছেলে জুয়েল শিকদারের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে বুধবার (১ জুলাই) বেলা ১১টার দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

এরই ধারাবাহিকতায় বুধবার দিবাগত রাতে জহিরুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। এ ঘটনায় নিহতের স্ত্রী মনি বেগম বাদী হয়ে সেন্টু শিকদার, সান্ত শিকদার, জাহাঙ্গীর শিকদার ও জুয়েল শিকদারকে আসামি করে আগৈলঝাড়া থানায় হত্যা মামলা করেছেন।
নিহতের বড় ভাই এনামুল শিকদার বলেন, আমার ভাইকে রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখে যায় আসামিরা।

নিহতের স্ত্রী মনি বেগম বলেন, আমার স্বামীকে একই এলাকার সেন্টু শিকদার, সান্ত শিকদার, জাহাঙ্গীর শিকদার ও জুয়েল শিকদার বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেছে। আমি হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চাই।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান বলেন, হত্যা মামলার পরপরই অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামি-ছোট বাশাইল গ্রামের আনিচ শিকদারের ছেলে সান্ত শিকদার (২২) এবং মৃত চান্দু শিকদারের ছেলে জাহাঙ্গীর শিকদারকে (৫৮) গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/