ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে ত্রিমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক ঈসমাইল ঘরামী বাবু (২৮) নিহত হয়েছে। এঘটনায় মোটরসাইকেল আরোহী আরো দুইজন গুরুত্বর আহত হয়েছেন। নিহত বাবু কালকানি উপজেলার মিনাজদি গ্রামের সেলিম ঘরামীর ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানিয়েছেন, সোমবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে মহাসড়কের গৌরনদী তাতবোর্ডের সামনে যাত্রীবাহি সাকুরা, পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিনজনই গুরুত্বর আহত হয়। খবরপেয়ে তাৎক্ষনিক ভাবে আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক ইসমাঈলকে মৃত বলে ঘোষনা করেন।
একই দূর্ঘটনায় গুরুত্বর আহতরা হলেয়েছেন, মোটরসাইকেল আরোহী ভুরঘাটা গ্রামের শহীদ মাতুব্বরের ছেলে রাজিব (২৪) ও তাদের সঙ্গী তাপস (৩০)। আহতদের আশংকাজনক অবস্থায় বরিশাল শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পৃথক দূর্ঘটনায় সোমবার সকালে মহাসড়কের আশোকাঠী প্রশিকা অফিসের সামনে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক সহ দুইজন গুরুত্বর আহত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন জানিয়েছেন, দূর্ঘটনা কবলিত পিকআপ ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি আরও বলেন, পিকআপের সঙ্গে সংর্ঘষের কথা শুনেছি। তবে কোন পরিবহন ছিলো কিনা তা এখনো জানা যায়নি।
https://slotbet.online/