• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম
‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও

বিএমপির মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৭৯ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

বরিশাল মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার মো: আশিক সাঈদয়ের সভাপতিত্বে রুপাতলিস্থ পুলিশ লাইন্স ড্রিল শেডে আজ ৩০ জুন সকালে বিএমপি’র মাসিক কল্যাণ সভা (মে-২০২৬) অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই সভাপতি মহোদয় বিএমপি’র বিভিন্ন সদস্যদের বিবিধ কল্যাণ সাধনে বিগত মাসের (মে-২০২৬খ্রি.) আবেদনের প্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করেন এবং চলতি মাসে বিভিন্ন সদস্যদের আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করেন।
এ সময় তিনি অফিসার-ফোর্সদের সার্বিক কল্যাণ সাধন নিশ্চিতকল্পে আর্থিক সহায়তা, চিকিৎসা, ছুটি, বেতন-রেশন, ডাইনিং, ক্যান্টিন সহ সার্বিক বিষয়ে সকলের সাথে মতবিনিময় করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন এবং কল্যাণ সাধনের পাশাপাশি পেশাদারিত্ব, অধিক শৃঙ্খলাপূর্ণ আচরণ করা সহ মাদক, জুয়া ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করার জন্য সকলকে নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য যে সম্প্রতি বরিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত তিনজন পুলিশ সদস্যের অকাল প্রয়াণের কথা স্মরণ করে এ সময় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় অফিসার-ফোর্সদের মাসিক পারফরম্যান্সের উপর ভিত্তি করে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মকর্তাদের হাতে সম্মাননা সূচক ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন মান্যবর পুলিশ কমিশনার মহোদয়।
এছাড়াও বিএমপিতে কর্মরত এলপিআরে গমনকারী এএসআই (নিঃ)/মোঃ মাহেব হোসেন, এএসআই (নিঃ)/মোঃ শফিকুল ইসলাম, কনস্টেবল/মোঃ ইউসুফ আলী, কনস্টেবল/মোঃ জাহাঙ্গীর আলম, কনস্টেবল/মোঃ জয়নাল আবেদীন ও কনস্টেবল/মোঃ জাকারিয়া কে অবসরোত্তর বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মোঃ আব্দুল হান্নান, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার-পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ শরফুদ্দীন, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ ইমদাদ হুসাইন, উপ-পুলিশ কমিশনার (ডিবি) পলাশ কান্তি নাথ সহ বিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদ-পদবীর পুলিশ সদস্যগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/