• বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে অর্ধগলিত বেলিম প্রজাতির তিমি

কলাপাড়া উপজেলা প্রতিনিধি / ৫ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ৫৬ ফুট দৈর্ঘ্যের একটি অর্ধগলিত মৃত বেলিম প্রজাতির তিমি। এর প্রস্থ ১৮ ফুট। দীর্ঘ দুই যুগে সৈকতে ভেসে আসা মৃত তিমির মধ্যে এটি তৃতীয় বৃহত্তম। সোমবার শেষ বিকেলে সৈকতের কাউয়ার চর পয়েন্টে তিমিটি ভেসে আসে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে উপকূল পরিবেশ কর্মীরা।
পরিবেশ কর্মী কামাল হোসেন রনি বলেন, তাদের ধারনা, অর্ধগলিত এ তিমিটি  প্রায় এক  দেড় মাস আগে মারা গেছে। এর আগে এ বছর ৫৮ ফুট দৈর্ঘ্যের আরও একটি মৃত তিমি সৈকতে ভেসে এসেছিলো। সৈকতে ভেসে আসা তিমি ও ডলফিনের মৃত্যুর রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন তিনি।
মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো মনিরুজ্জামান বলেন, মৃত তিমিটি মাটিচাপা দেয়া হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে পরবর্তীতে এটির নমুনা সংগ্রহ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/