• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বরিশালের হিজলার মেঘনায় ভাসমান অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা প্রশ্নফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি ভোলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে প্রেস কনফারেন্স মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান সংকট সমাধানে ববিতে ‘ক্যাম্পাস-২’ বিবেচনার আশ্বাস শিক্ষামন্ত্রীর নকল নয়, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: শিক্ষামন্ত্রী সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে চরআইচায় মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত জুলাই চেতনার বাজেটে ভোলা-বরিশাল সেতু ও ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেন সড়কের জোর দাবি

ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান

দর্পণ ডেস্ক / ১৪ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৭ জুন, ২০২৬

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে শুরার বিশেষ অধিবেশনে দলের নতুন মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন মাওলানা গাজী আতাউর রহমান। শনিবার (২৭ জুন ২০২৬) রাজধানীর বিজয়নগরস্থ ফারস হোটেল অ্যান্ড রিসোর্টসে অনুষ্ঠিত বিশেষ শুরা অধিবেশনে দলটির আমীর পীর সাহেব চরমোনাই নতুন কমিটি ঘোষণা করলে তিনি এ দায়িত্ব লাভ করেন।
মাওলানা গাজী আতাউর রহমান গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের বালুয়াভিটা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মাদরাসা ও সাধারণ শিক্ষা—উভয় ধারায় উচ্চশিক্ষা অর্জন করেছেন। যাত্রাবাড়ী জামিয়া ইসলামিয়া থেকে দাওরায়ে হাদীস প্রথম বিভাগে এবং ঢাকা আলিয়া মাদরাসা থেকে হাদীসে কামিল প্রথম বিভাগে উত্তীর্ণ হন। এছাড়া তিনি ঢাকা কলেজ থেকে বিএসএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএসএস ডিগ্রি অর্জন করেন।
কৈশোরে মরহুম হাফেজ্জী হুজুর (রহ.)-এর খেলাফত আন্দোলনের মাধ্যমে তাঁর রাজনৈতিক জীবন শুরু হয়। ১৯৯১ সালে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সূচনালগ্ন থেকেই তিনি নেতৃত্বের ভূমিকা পালন করেন। ১৯৯৫ সালে তিনি সংগঠনটির কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব লাভ করেন এবং ২০০০ সাল পর্যন্ত এ দায়িত্ব পালন করেন।
২০০০ সালে পীর সাহেব চরমোনাই মরহুমের হাত ধরে তিনি জাতীয় রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন। দীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন শেষে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম-মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০২৬ সালের ২৭ জুন দলের মহাসচিব হিসেবে নির্বাচিত হন।
রাজনীতির পাশাপাশি তিনি সাংবাদিকতা ও শিক্ষাক্ষেত্রেও সক্রিয় ছিলেন। তিনি সাপ্তাহিক লিখনী পত্রিকার সম্পাদক এবং দৈনিক আমল-এর বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ফজলুল উলুম জাহিরিয়া মাদরাসার প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি বিভিন্ন ব্যবসায়িক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
মাওলানা গাজী আতাউর রহমান সৌদি আরব, কাতার, ওমান, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশ সফর করেছেন। দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা ও রাজনৈতিক প্রজ্ঞার কারণে দলের নতুন মহাসচিব হিসেবে তাঁর নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ আরও সুসংগঠিত হবে বলে নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/