• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বরিশালের হিজলার মেঘনায় ভাসমান অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন ৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা প্রশ্নফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি ভোলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে প্রেস কনফারেন্স মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শনে প্রতিমন্ত্রী রাজিব আহসান সংকট সমাধানে ববিতে ‘ক্যাম্পাস-২’ বিবেচনার আশ্বাস শিক্ষামন্ত্রীর নকল নয়, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: শিক্ষামন্ত্রী সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে চরআইচায় মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত জুলাই চেতনার বাজেটে ভোলা-বরিশাল সেতু ও ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেন সড়কের জোর দাবি

বরিশালের হিজলার মেঘনায় ভাসমান অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

হিজলা প্রতিনিধি / ৩২ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৭ জুন, ২০২৬

মেঘনা নদীর বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া চৌমুহনী এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে হিজলা নৌ-পুলিশের সদস্যরা।


শনিবার বেলা এগারোটার দিকে
স্থানীয়রা হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া ৯ নং ওয়ার্ডের চৌমুহনী এলাকা সংলগ্ন মেঘনা নদীর তীরে ভাসমান অবস্থায় লাশ দেখতে পায়। তাৎক্ষণিক বিষয়টি স্থানীয় নৌ-পুলিশকে অবগত করা হয়।

পরবর্তীতে নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হিজলা থানায় নিয়ে যায়।

তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা থানার ওসি মো. সোলায়মান হোসেন বলেন, প্রাথমিকভাবে লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

পরিচয় শনাক্তের জন্য পাশ্ববর্তী থানাগুলোতে নিহতের ছবিসহ ম্যাসেজ পাঠানো হয়েছে।

ওসি আরও জানিয়েছেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/