• রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

সেবা প্রত্যাশী নারীকে ‘মাল’ ও ‘ইবলিস’ বলা ওসি প্রত্যাহার

বরগুনা জেলা প্রতিনিধি / ২ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২০ জুন, ২০২৬

বরগুনার পাথরঘাটা থানায় সেবা নিতে আসা এক নারীকে ‘মাল’ এবং ‘ইবলিস’ বলে কটাক্ষ করে প্রত্যাহার হয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক। শনিবার (২০ জুন) বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার এফ, এম, ফয়সালের স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে প্রশাসনিক কারণ দেখিয়ে ওই ওসিকে প্রত্যাহার করা হয়। 

গত ২০ মে বৃহস্পতিবার পাথরঘাটা সেবা নিতে আসেন ভুক্তভোগী এক নারী। এ সময় তাকে ‘মাল’ এবং ‘ইবলিশ’ বলে  কটাক্ষ করার অভিযোগ ওঠে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হকের বিরুদ্ধে। এর একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।

ওসি মো. এনামুল হককে প্রত্যাহার করার আদেশে উল্লেখ করা হয়েছে, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলায় কর্মরত পুলিশ পরিদর্শক নিরস্ত্র (ওসি) মো. এনামুল হককে প্রশাসনিক কারণে তার বর্তমান কর্মস্থল পাথরঘাটা থানা থেকে প্রত্যাহার পূর্বক পুলিশ সুপার কার্যালয়ে সংযুক্ত করা হল।
সংশ্লিষ্টরা জানান, পাথরঘাটা উপজেলার বাসিন্দা ভুক্তভোগী এক নারীর অভিযোগের ভিত্তিতে আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও থানায় মামলা গ্রহণে বিলম্ব করা হয়। থানা পুলিশ মামলা গ্রহণ না করায় সুযোগে অভিযুক্তরা তাকে বিভিন্নভাবে হয়রানি করেন। এসব বিষয়ে থানায় অভিযোগ করতে গেলে গত বৃহস্পতিবার ভুক্তভোগী ওই নারীকে উদ্দেশ্য করে বলেন, “আপনি সেই মাল? ইবলিস যেন কোথাকার। তবে এ বিষয়ে প্রত্যাহার হওয়া ওসি মোঃ এনামুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা বলেন, পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হককে প্রত্যাহার করা হয়েছে। তার বিষয়ে তদন্ত চলছে। সত্যাতা যাচাই করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/