• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম
মাদকের আসর থেকে আটক সেই পুলিশ কর্মকর্তা পালালেন থানা হেফাজত থেকে ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র

সাপ্তাহিক ‘জাগো নারী’র এক যুগপূর্তি আজ 

গোপাল সরকার / ৮৮ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

দক্ষিণ বাংলার একমাত্র নারী মুখপত্র সাপ্তাহিক ‘জাগো নারী’ পত্রিকার এক যুগপূর্তি উপলক্ষে একটি সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। আজ ২০ জুন শনিবার সকাল ১১ টায় বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, পেশাজীবী ও নারী সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।

সাপ্তাহিক ‘জাগো নারী’র সম্পাদক গোপাল সরকার এর সভাপতিত্বে যুগপূর্তি উপলক্ষে আলোচনা করবেন বরিশাল নগরীর বিভিন্ন দৈনিক পত্রিকার সম্পাদক, সাংবাদিক ও কলামিষ্টরা।

এক যুগ ধরে নারী অধিকার, নারীর ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সচেতনতা ও উন্নয়নমূলক বিভিন্ন বিষয় তুলে ধরে পাঠকমহলে বিশেষ পরিচিতি অর্জন করেছে সাপ্তাহিক ‘জাগো নারী’। পত্রিকাটির এই পথচলার ১২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে শুভানুধ্যায়ী, পাঠক ও গণমাধ্যমকর্মীদের উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/