• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

হিজলায় ফ্যামিলি কার্ড পেল ১১ পরিবার

আরাফাত বেপারী, হিজলা / ১৪ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৭ জুন, ২০২৬

বরিশালের হিজলা উপজেলায় ‘ফ্যামিলি কার্ড উন্নয়নের সিঁড়ি, স্বাবলম্বী হবে প্রতিটি বাড়ি’ প্রতিপাদ্যে স্মার্ট পরিবার গঠনের লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠান রবিবার বিকেল ৩:০০ টায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নৌ-পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: রাজিব আহসান প্রধান অতিথির বক্তৃতা করেন।

প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার নির্বাচনি ইশতেহারে জনগণের কাছে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষের অর্থনৈতিক মুক্তি এবং জীবনযাত্রার মানোন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য। এরই ধারাবাহিকতায়, দেশের প্রান্তিক ও নিম্নআয়ের মানুষকে সামাজিক নিরাপত্তা বলয়ের আওতায় এনে একটি ‘স্বাবলম্বী পরিবার’গড়ে তোলার লক্ষ্যে সারাদেশে ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রম জোরদার ও অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

তিনি বলেন, এই কার্যক্রমের ফলে গ্রামীণ ও শহর অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর উপর থেকে অর্থনৈতিক চাপ অনেকটাই কমে আসবে। সঠিকভাবে কার্ড বিতরণ এবং পণ্য সরবরাহ বজায় রাখতে পারলে তা দেশের সামগ্রিক দারিদ্র্য বিমোচনে এক যুগান্তরকারী ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, হিজলা উপজেলার বরজালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১০৬৫টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে। সব ধরনের বাছাই প্রক্রিয়া শেষে বাকি পরিবারগুলোকেও এ কার্ডের আওতায় আনা হবে। তবে যারা অন্যান্য সরকারি সুযোগ-সুবিধার আওতাভুক্ত, তারা এ কার্ডের সুবিধা পাবেন না।

তৃতীয় পর্যায়ে ফ্যামিলি কার্ড উদ্বোধন অনুষ্ঠানে বরিশাল জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমনের সভাপতিত্বে পুলিশ সুপার এ, জেড, এম মোস্তাফিজুর রহমান, হিজলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইলিয়াস সিকদার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এ,কে,এম আখতারুজ্জামান তালুকদার, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও স্থানীয় উপকারভোগীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/