• রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

সংকটে আনন্দে নজরুল শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠান

কলাপাড়া উপজেলা প্রতিনিধি / ৫ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৩ জুন, ২০২৬

পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটায় সংকটে আনন্দে নজরুল”শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর জন্মশত বার্ষিকী উদযাপন করা হয়েছে। আজ ১৩ জুন শনিবার বিকেলে কলাপাড়া উপজেলা প্রশাসন ও জাতীয় কবি নজরুল ইনস্টিটিউট যৌথভাবে কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাউছার হামিদ এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট এর পরিচালক (উপসচিব)
কে, এম, আল-আমীন।
বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বরিশাল অঞ্চলের উপ-পরিচালক মুহাম্মাদ জাহাঙ্গীর হোসাইন, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু,সাধারণ সম্পাদক হোসাইন আমির, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান, কলাপাড়া উপজেলা মাধ্যমে শিক্ষা অফিসের একাডেমি সুপারভাইজার মোঃ মনিরুজ্জামান খান, মহিপুর কো-অপ্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বানী কান্ত সিকদার সহ কলাপাড়া উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এছাড়াও স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে নজরুলের জীবন দর্শন নিয়ে আলোচনা করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক মোঃ ইয়াসীন সাদেক,কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক
 মোঃ শাহাবুদ্দিন হাওলাদার। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় কবি কাজী নজরুল ইনস্টিটিউট এর সহকারী পরিচালক ফখরুল আলম।
“সংকটে আনন্দে নজরুল” শীর্ষক আলোচনা সভায় মূলত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও দর্শনের সেই দ্বৈত রূপ নিয়ে আলোচনা করা হয়, যেখানে একদিকে তাঁর লেখা দ্রোহ ও প্রতিবাদের সুর আমাদের যেকোনো সংকটে পথ দেখায়, অন্যদিকে তাঁর গান ও প্রেমের কবিতা আমাদের মনে গভীর আনন্দের সঞ্চার করে। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/