• রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

রাখাইনদের সমস্যা সম্ভাবনা পর্যবেক্ষনে প্রতিনিধি দল কুয়াকাটায়

শেখ মোহাম্মাদ ইসহাক, কুয়াকাটা / ৩ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৩ জুন, ২০২৬

পটুয়াখালীর কুয়াকাটায় রাখাইন জনপদের মানবাধিকার পরিস্থিতি এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা পর্যবেক্ষন করেছে নাগরিক অধিকার সংগঠন সিটিজেন ফর হিউম্যান রাইটসের একটি প্রতিনিধি দল। শনিবার সকাল থেকে দিনভর কারিতাসের সহযোগিতায় মিস্রিপাড়া, নয়াপাড়া, আমখোলা পাড়া, কেরানীপাড়া ও মেথাওপাড়া পরির্দশন করেন তারা।
এসময় রাখাইন সম্প্রদায় তাদের ভূমি সংকট ও বেদখল, অস্তিত্ব সংকট, সামাজিক ও সাংস্কৃতিক অবক্ষয় এবং ঐতিহাসিক স্থানের ক্ষতিসহ বিভিন্ন সমস্যা তুলে ধরনে। পর্যবেক্ষক দল রাখাইন জনগোষ্ঠীর সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয়গুলো সরকারের বিভিন্ন দপ্তরে তুলে ধরার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করবেন বলে জানান।
 প্রতিনিধি দলে সিটিজেন ফর হিউম্যান রাইটসের সদস্য ও নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, কথাসাহিত্যিক ও সাংবাদিক এহসান মাহমুদ এবং গবেষক ড. ঈশিতা দস্তিদারসহ ৮ জন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/