• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
শতবর্ষে প্রিয় প্রাঙ্গনে শৈশবের বন্ধুরা প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিক্ষোভ সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত : স্পিকার বরিশালে ঝটিকা মিছিলের পূর্বে ব্যানারসহ ছাত্রলীগের সাত কর্মী আটক কাবা শরিফে শপথ করিয়েও পরকীয়া থেকে ফেরাতে পারেননি স্ত্রীকে, প্রবাসীর অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ! বরিশালে ৩৫ হাজার টাকায় বিক্রি ৪৫ দিনের শিশুকন্যা, স্কুলশিক্ষিকাসহ তিন নারী কারাগারে বরিশালে নিস্পত্তিকৃত মাদক মামলার আলামত পুড়িয়ে ধ্বংস অবশেষে গুড়িয়ে দেয়া হলো বসত ঘড়ের মাঝের সেই দুটি কবর বসত ঘরের মেঝেতে অলৌকিত ভাবে দুটি কবর ঘিরে তোলপাড় ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা হাসিল বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন

বরগুনায় ইউপি সদস্য জখম, গণপিটুনিতে নিহত ১

সোহাগ হাফিজ, বরগুনা প্রতিনিধি / ১৭৬ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৩ জুন, ২০২৬

বরগুনা সদর উপজেলার ১ নম্বর বদরখালী ইউনিয়নে ইউপি সদস্যকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। ঘটনার পর স্থানীয়দের গণপিটুনিতে অভিযুক্ত ইব্রাহিম হোসেন কালু নিহত হয়েছেন। এ ঘটনায় তার সহযোগী তৌহিদ গুরুতর আহত হয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, মাদক ব্যবসা, চাঁদাবাজি ও কন্ট্রাক্ট কিলিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে বাধা দেওয়ায় ইউপি সদস্য গোলাম মোস্তফার ওপর হামলা চালানো হয়। শুক্রবার ১২ জুন রাতের দিকে সদর উপজেলার পাতাঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে,পূর্বপরিকল্পিতভাবে হামলাটি চালানো হয়। হামলার পর ক্ষুব্ধ গ্রামবাসী একত্রিত হয়ে হামলাকারীদের ধাওয়া করে। পরে গণপিটুনিতে ঘটনাস্থলেই কালু নিহত হন এবং তার সহযোগী তৌহিদ গুরুতর আহত হন।

আহত ইউপি সদস্য গোলাম মোস্তফাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে বরগুনা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্থানীয়দের অভিযোগ, কালু বাহিনীর দৌরাত্ম্যে সাধারণ মানুষ অতিষ্ঠ ছিল। কালু ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। দুই থেকে তিন দিন আগে কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে কালু আবারও এসব কার্যক্রম শুরু করে। ইউপি সদস্য মোস্তফা এসব অপরাধের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তার ওপর হামলা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে বরগুনা সদর থানার ওসি আবদুল আলীম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লাশ ও আহত তৌহিদকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

তিনি আরও জানান, নিহত ইব্রাহিম হোসেন কালু এলাকায় চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি হিসেবে পরিচিত ছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আহত তৌহিদকে পুলিশি পাহারায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/