• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
মাদকের আসর থেকে আটক সেই পুলিশ কর্মকর্তা পালালেন থানা হেফাজত থেকে ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র

দুস্থ ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

স্টাফ রিপোর্টার / ৯০ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৩ জুন, ২০২৬

বরিশালে দুস্থ ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। শনিবার দুপুরে বরিশাল সদর আসনের এমপি এ্যাডভোকেট মোঃ মজিবর রহমান সরওয়ার উপজেলা অডিটরিয়ামে প্রায় ৫ শত দুস্থ ও অসহায় পরিবারকে দশ লাখ টাকার চেক হস্তান্তর করেন ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, এই অনুষ্ঠানে গরীব ও দুস্থ মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। সমাজের পিছিয়ে পড়া, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করা আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। এই সহায়তা হয়তো সকল সমস্যার স্থায়ী সমাধান নয়, তবে এটি তাদের জীবনের কঠিন সময়ে কিছুটা স্বস্তি এনে দেবে বলে আমি বিশ্বাস করি।

তিনি আরও বলেন, বর্তমান সরকার সবসময় সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা এবং দারিদ্র্য বিমোচনে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে জনগণের কল্যাণ নিশ্চিত করার চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় আজকের এই চেক বিতরণ কর্মসূচি।

আমি উপকারভোগীদের উদ্দেশে বলতে চাই, এই অর্থ যথাযথ ও উৎপাদনশীল কাজে ব্যবহার করুন। পরিবারের প্রয়োজন পূরণের পাশাপাশি আত্মকর্মসংস্থান ও আয়ের পথ তৈরির জন্য চেষ্টা করুন। আমরা চাই, আপনারা আত্মনির্ভরশীল হয়ে সমাজে মর্যাদার সঙ্গে জীবনযাপন করুন।

চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী মোছাঃ ফরিদা সুলতানার সভাপতিত্বে সদর উপজেলা বিএনপি’র আহবায়ক নুরুল আমিন বক্তৃতা করেন। এসময় স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/