• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
মাদকের আসর থেকে আটক সেই পুলিশ কর্মকর্তা পালালেন থানা হেফাজত থেকে ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র

নসিমন চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে মানুষ

মেহেন্দিগঞ্জ উপজেলা প্রতিনিধি / ৭০ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১২ জুন, ২০২৬

মেহেন্দিগঞ্জ উপজেলায় তিন চাকার যান ‘নসিমন’ চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী, ঠিকাদার ও সাধারণ মানুষ। মেঘনা, আড়িয়াল খা ও কালবদর ঘেড়া এই উপজেলার স্থলপথে মালামাল পরিবহনের একমাত্র মাধ্যম নসিমন বন্ধ থাকায় স্থবির হয়ে পড়েছে সরকারি পণ্যসহ উন্নয়নমূলক কর্মকাণ্ডের মালামাল পরিবহন। ​

স্থানীয় সূত্রে জানা গেছে, নসিমনের বডি ফিটনেস না থাকা এবং চালকদের বেপরোয়া গতির কারণে স্কুলপড়ুয়া শিক্ষার্থীসহ সাধারণ পথচারীরা প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছিলেন। জননিরাপত্তার স্বার্থে সেতু ও নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান (এমপি)-র নির্দেশক্রমে স্থানীয় প্রশাসন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত বন্দরে নসিমন বা টমটম চলাচল নিষিদ্ধ করে।

​এই সিদ্ধান্তের পর টমটম শ্রমিক ইউনিয়নের নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিয়াজুর রহমানের সাথে বৈঠক করেন।

শ্রমিকদের দাবি, দিনের এই দীর্ঘ সময় গাড়ি বন্ধ থাকলে কোনো মালামাল পরিবহন করা সম্ভব নয়। তারা সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বন্দরে গাড়ি না চালানোর বিকল্প প্রস্তাব দিলেও প্রশাসন তা নাকচ করে দেয়। এর জেরে গত এক সপ্তাহ ধরে চালকরা স্বেচ্ছায় নসিমন চালানো বন্ধ রেখেছেন। ​নসিমন বন্ধ থাকায় সরকারি খাদ্য গোডাউন থেকে ভিজিডি, ভিজিএফ ও টিসিবির পণ্য পরিবহন যেমন ব্যাহত হচ্ছে, তেমনি ঠিকাদারদের ইট-বালু-সিমেন্ট ও ব্যবসায়ীদের মালামাল এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া যাচ্ছে না। অন্যদিকে, উপজেলায় চলাচলকারী প্রায় ২০০টি নসিমন বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছেন শত শত শ্রমিক, ফলে পরিবারগুলো নিয়ে তারা চরম অর্থকষ্টে দিন কাটাচ্ছেন।

​ব্যবসায়ী ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা জানান, দুর্ঘটনা রোধে প্রশাসনের উদ্যোগ প্রশংসনীয় হলেও বিকল্প ব্যবস্থা না করে হঠাৎ নসিমন বন্ধ করে দেওয়ায় পুরো উপজেলার অর্থনৈতিক কর্মকাণ্ড থমকে গেছে। এই অচলাবস্থা নিরসনে এবং জননিরাপত্তা ও শ্রমিকদের রুটি-রুজির মধ্যে একটি সমন্বয় করতে তারা স্থানীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী রাজিব আহসানের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/