• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
মাদকের আসর থেকে আটক সেই পুলিশ কর্মকর্তা পালালেন থানা হেফাজত থেকে ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র

শ্রমিকদের চাকরি নিরাপত্তা ও বকেয়া পরিশোধের দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার / ৬৯ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১২ জুন, ২০২৬

বরিশালে একটি সিমেন্ট কারখানায় শ্রমিকদের চাকরি নিরাপত্তা ও সব বকেয়া পরিশোধের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (১২ জুন) বেলা ১১টায় কারখানার গেটে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জানা যায়, কারখানা বিক্রি হওয়ার পরিস্থিতি তৈরি হওয়ায় শ্রমিকসহ কারখানা হস্তান্তরের মাধ্যমে সব শ্রমিকের চাকরির নিরাপত্তা ও সব বকেয়া পরিশোধের দাবিতে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করেন অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার লিমিটেড শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি মো. আবু বক্কর ছিদ্দিক লিটন।

বক্তব্য দেন অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার লিমিটেড শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল হাওলাদার, পদ্মা ব্লোয়িং লি. শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জসিম গাজি, রেফকো ফার্মাসিউটিক্যালস লি. শ্রমিক ইউনিয়নের সভাপতি আ. মজিদ হাওলাদার ও এস এল ফার্মা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মিজানুর রহমান প্রমুখ।বক্তারা বলেন, অলিম্পিক কারখানা বিক্রি হওয়ার কথা পত্রপত্রিকায় প্রকাশিত হতে দেখে ইউনিয়ন নেতারা মালিককে এ বিষয়ে জিজ্ঞাসা করলে মালিক মৌখিকভাবে বিষয়টি নিশ্চিত করেন।

কিন্তু কারখানার শ্রমিকদের চাকরিসহ হস্তান্তর করার বিষয় বা দুই মাসের বকেয়া বেতন, ওভারটাইমসহ যাবতীয় পাওনা পরিশোধ করার বিষয় নিয়ে কোনো কিছু সুনির্দিষ্টভাবে বলা হচ্ছে না। এতে শ্রমিকরা চাকরি ও পাওনা নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন। বক্তারা অবিলম্বে শ্রমিকদের চাকরি নিরাপত্তা ও পাওনা পরিশোধের জোর দাবি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/