• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা, প্রধান আসামির জামিন বরিশালের ৮ কলেজে একাদশে ভর্তি হয়নি কোনো শিক্ষার্থী দুজন মানুষের স্বপ্নে কি যোগাযোগ হওয়া সম্ভব বরিশালে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিনবন্ধু নিহত

পিরোজপুর-মঠবাড়িয়া সড়কে বেইলী সেতু ভেঙে ট্রাক খাদে

পিরোজপুর প্রতিনিধি / ১২০ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১০ জুন, ২০২৬

পিরোজপুর-মঠবাড়িয়া-পাথরঘাটা-বরগুনা সড়কের মঠবাড়িয়ার দেবীপুর নামক স্থানে কাঁচামাল বোঝাই ট্রাক বেইলী ব্রিজ ভেঙে খালে পড়ে গেছে। এতে মঠবাড়িয়া উপজেলার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরেছে। এ ঘটনায় পার্শ্ববর্তী জেলা বরগুনার সাথেও পিরোজপুরের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে চরম ভোগান্তিতে পরেছে এ সড়ক দিয়ে চলাচলকারী যানবাহন ও হাজারো মানুষ।
‎বুধবার (১০ জুন) ভোররাতে তুষখালি মঠবাড়িয়া এলাকার ব্যবসায়ী জাকির হোসেনের কাঁচামাল বোঝাই একটি ট্রাক অতিরিক্ত মাল নিয়ে ব্রিজের উপর উঠলে ব্রিজটি ভেঙে পরে। এ ঘটনার পর থেকে এ সড়কে সবধরনের যানচলাচল বন্ধ রয়েছে। এতে ব্রিজের দুইপাড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
‎এ বিষয়ে পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল জানান, ব্রিজটি ভেঙে পরার ঘটনায় আমরা উর্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি। দ্রুত সময়ের মধ্যে ট্রাকটি উদ্ধার করে যানচলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে । তবে কখন নাগাদ যানচলাচল স্বাভাবিক হবে সে বিষয়ে সঠিক করে তিনি কিছু বলতে পারেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/