• শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

আগৈলঝাড়ায় বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু

আগৈলঝাড়া উপজেলা প্রতিনিধি / ৫ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৫ জুন, ২০২৬

মাছের ঘেরে কাজ করা অবস্থায় বজ্রপাতে তানভীর খান (১৮) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৫ জুন) বেলা সাড়ে ১১টায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামে। মৃত তানভীর খান ওই এলাকার ওয়াসিম খানের ছেলে ও এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, তানভীর খান বাড়ির পাশের একটি মাছের ঘেরে কাজ করছিলো। বেলা সাড়ে ১১ টার দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় একটি শক্তিশালী বজ্রপাত সরাসরি তার ওপর পড়লে সে গুরুত্বর আহত হয়।

পরবর্তীতে স্থানীয়রা তানভীর খানকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শাহানাজ পারভীন সেতু তাকে মৃত বলে ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/