বরিশালে ইয়াবা ও গাঁজাসহ পুলিশ কনস্টেবল তানহান আহমেদ নীরবকে (২৫) আটক করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর স্টিমারঘাট ফাঁড়ি পুলিশ কেডিসি কলোনি এলাকা থেকে তাঁকে আটক করে। নীরব বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইনসে রেশন স্টোরে কর্মরত বলে জানা গেছে।
বৃহস্পতিবার এ ঘটনায় কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক মো: শিহাব উদ্দিন বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, মাদকদ্রব্য কেনাবেচা হচ্ছে, এমন খবর পেয়ে বুধবার রাতে পুলিশের একটি দল কেডিসি কলোনি এলাকায় অভিযান চালায়। সেখানে নীরবকে আটক করা হলে তিনি পুলিশ লাইনসের কনস্টেবল পরিচয় দেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিতে তাঁর দেহ তল্লাশি করে পাঁচ পিস ইয়াবা ও পাঁচ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তিনি মাদকদ্রব্য বিক্রির সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন।
https://slotbet.online/