• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর বরিশালে হঠাৎ নেতা আনোয়ার, হতে চান মেয়র খুঁটিতে বাঁধা বাবার মুখে রুটি তুলে দেওয়া ছোট্ট তুবাকে স্কুলে নিয়ে গেলেন ইউএনও

তথ্যের জগৎ আর নিয়ন্ত্রণের জায়গাতে নেই: তথ্যমন্ত্রী

দর্পন ডেস্ক / ৮৯ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৪ মে, ২০২৬

তথ্যের জগৎ নিয়ন্ত্রণের জায়গাতে আর নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ রোববার রাজধানীতে বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচিতে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, যৌথভাবে কাজ করলে সমাজ দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব। তথ্যের জগৎ নিয়ন্ত্রণের জায়গাতে আর নেই। ইনফরমেশন ইকোসিস্টেম পেশাগত কারণেই জনসংযোগ কর্মকর্তাদের বোঝা প্রয়োজন। যে সেবা জাতিকে দেওয়া দরকার সেটি হচ্ছে কিনা সেদিকে মনোযোগ দিতে হবে জনসংযোগ কর্মকর্তাদের।

জহির উদ্দিন স্বপন আরও বলেন, ‘এখনকার যুগের জনসংযোগ ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়া সম্ভব না। এ জায়গাগুলোতে পরিষ্কার ধারণা থাকতে হবে। আধুনিক প্রযুক্তি সম্পর্কে জানতে হবে।

তিনি বলেন, ‘তথ্য ক্যাডারে ৩ শতাধিক কর্মকর্তা আছেন। আধুনিক জনসংযোগের দক্ষতা সম্পন্ন জনবল গড়ে তুলতে হবে। চাই অথবা না চাই, পারসেপশন ম্যানেজমেন্টের ব্যাটলের মধ্যে আছি। সেক্ষেত্রে দক্ষ জনবল গড়ে তোলা প্রয়োজন। পাবলিক সাইকোগ্রাফি কীভাবে কাজ করে সেটি জনসংযোগ কর্মকর্তাদের জানতে হবে বলেও জানান তথ্যমন্ত্রী।

এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঠিক ব্যবহার গুরুত্বপূর্ণ। মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশন ফ্যাক্ট চেক করার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করা সম্ভব।’

তিনি বলেন, ‘নির্বাচনের আগে বিএনপি একটি ইশতেহার ঘোষণা করেছিল, এর ঠিকমতো বাস্তবায়ন করতে হবে। মানুষের কাছে সরকারের ইতিবাচক কাজ তুলে ধরা জনসংযোগ কর্মকর্তাদের দায়িত্ব। সেজন্য ইশতেহার সম্পর্কে তাদের ওয়াকিবহাল থাকা প্রয়োজন। জনগণের কাছে সঠিক তথ্য তুলে ধরতে জনসংযোগ কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/