• সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

ঈদুল আযহার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৮ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৩ মে, ২০২৬

পবিত্র ঈদুল আযহা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বরিশাল জেলা প্রশাসকের সভাকক্ষে ২৩ মে শনিবার সকাল ১০ টায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল আলম সুমন সভাপতিত্ব করেন।

সভাপতি তাঁর বক্তৃতায় বলেন, পশুর হাটগুলোতে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিশেষ করে গরুর হাটে জালনোট শনাক্তকরণে মেশিন স্থাপন এবং ব্যবসায়ীদের লেনদেন নিরাপদ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়াতে হবে।

জেলা প্রশাসক বলেন, আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের যাত্রা আনন্দময় ও নির্বিঘ্ন করতে পরিবহন এবং লঞ্চ শ্রমিকদের প্রতি বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। ঈদযাত্রায় ঘরমুখো যাত্রীদের কোনোভাবেই হয়রানি করা যাবে না এবং পরিবহন শ্রমিকরা যাত্রীদের সাথে সর্বদা সৌজন্যমূলক আচরণ করতে হবে।

পরিবহন নেতৃবৃন্দের উদ্দেশ্য করে তিনি বলেন, কাউন্টারে বা চলন্ত যানবাহনে কোনো শ্রমিকের বিরুদ্ধে যাত্রীকে হেনস্তা, গালিগালাজ বা অপদস্ত করার অভিযোগ প্রমাণিত হলে কঠোর সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। যাত্রীদের যেকোনো অভিযোগের জন্য প্রতিটি বাস টার্মিনাল ও লঞ্চ ঘাটে বিশেষ নজরদারি রাখা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে।

চালকদের একটানা গাড়ি চালানো যাবে না উল্লেখ করে তিনি বলেন, ঈদযাত্রায় সড়ক ও নৌ দুর্ঘটনা এড়িয়ে চলতে পরিবহন চালকদের পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে।

নৌ-ভ্রমণ ও ঈদযাত্রা নিরাপদ করতে স্পিডবোট সমিতির মালিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, স্পিডবোটের মতো দ্রুতগতির নৌযানে সামান্য অসতর্কতা বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। তাই পর্যাপ্ত লাইফ জ্যাকেট, অগ্নিনির্বাপণ যন্ত্র এবং সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

ঈদগাহগুলোতে মুসল্লিদের সুবিধার্থে সুপেয় পানির ব্যবস্থা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যসেবা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখার সিদ্ধান্ত হয়।

ঈদুল আযহার প্রস্তুতিমূলক সভায় অতিরিক্ত জেলা প্রশাসক উপমা ফারিসা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বাস মালিক সমিতির প্রতিনিধি ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/