• সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

বিএনপি রাষ্ট্রকে সংকটের দিকে ঠেলে দিয়েছে : গোলাম পরওয়ার

এস এম রেজাউল করিম, ঝালকাঠি / ৮ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৩ মে, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, রাষ্ট্র সংস্কারের চেয়ে ভাগ-বাটোয়ারার রাজনীতিতে বিএনপি ব্যস্ত। জুলাই সনদ বাস্তবায়ন না করেই বিএনপি রাষ্ট্রকে সংকটের দিকে ঠেলে দিয়েছে।
শনিবার দুপুরে ঝালকাঠিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার সদস্যদের (রুকন) শিক্ষা শিবির কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জেলা জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেণ, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিএনপিকে উদ্দেশ্যে করে জামাতে সেক্রেটারি বলেন, জনগণকে দেওয়া প্রথম প্রতিশ্রুতি ভঙ্গ করার কারণে মহান আল্লাহ হয়তো অসন্তুষ্ট হয়েছেন।

আর এজন্যই দেশে হামের মতো রোগ-বালাই ছড়িয়ে পড়ছে। যারা কথা দিয়ে কথা রাখেনা, আল্লাহ তাদের পছন্দ করেননা। বিএনপি এক চেটিয়া ক্ষমতার জোরে লুটপাট, দখল, খুন ও চাঁদাবাজির মাধ্যমে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে। এদিকে তাদের কোন খেয়াল নেই। চাল, ডাল, কার্ড বিতরন, রিলিফ যা কিছু জেলা উপজেলা, গ্রাম গঞ্জে নিজেদের দলের মধ্যে সিন্ডিকেট করেছে। দেশের মানুষ এখন নিরাপত্তাহীনতা ও রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে রয়েছে।

রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা ও দুর্নীতির কারণেই জনগণ আজ হতাশ। ন্যায়ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা ছাড়া দেশের সংকট কাটবে না। আগামী দিনে জুলাই সনদের ভিত্তিতে যে গণভোট হয়েছে, তার গনরায় মানার জন্য আগামী ৭জুন যে বাজেট অধিবেশন শুরু হচ্ছে সংবিধান সংস্কার কমিশনের বৈঠক ডেকে গণভোটের রায় বাস্তবায়ন করে সংবিধানের তফসিল অর্ন্তভুক্ত করে রাজনৈতিক সংবিধানিক সংকট দুর করার দায়িত্ব বিএনপিকে নিতে হবে।

কারন এটা না মেনে আপনারা এই সংকট সৃষ্টি করেছেন। তাই এই সংকট আপনারা বাধিয়েছে, এর সমাধানও আপনাদের করতে হবে। জেলা জামায়াতের সেক্রেটারি ফরিদুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা, উপজেলা ও পৌর জামায়াত ও অংগসংগঠনের নেতাকর্মীরা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/