• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক! হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে গোলাম নবী আলমগীরের সৌজন্য সাক্ষাৎ

মেহেন্দিগঞ্জে নসিমন-করিমন চলাচলে নিষেধাজ্ঞা

মেহেন্দিগঞ্জ উপজেলা প্রতিনিধি / ১০১ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

ঈদুল আজহাকে সামনে রেখে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা এলাকায় আজ থেকে সব ধরনের নসিমন ও করিমন চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। আগামী ৫ জুন পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

মো. রিয়াজুল রহমান জানান, ঈদযাত্রায় সড়কে মানুষের চাপ কয়েকগুণ বেড়ে যায়। অনিয়ন্ত্রিত ও বেপরোয়া গতির নসিমন-করিমনের কারণে প্রতি বছরই দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে। নাগরিকদের নিরাপদে ঘরে ফেরা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে কেউ সড়কে নামলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেন্দিগঞ্জের বিভিন্ন সড়কে চলাচলকারী নসিমন ও করিমনের অধিকাংশ চালকের বৈধ লাইসেন্স নেই। অনেকেই পেশা পরিবর্তন করে এসব যানবাহনের চালকের দায়িত্ব নিয়েছেন। প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সড়ক আইন সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

প্রশাসনের এই সাময়িক নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের আশা, ঈদ মৌসুমে এ পদক্ষেপ সড়কে দুর্ঘটনা ও প্রাণহানি কমাতে কার্যকর ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/