• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার মাদকের আসর থেকে আটক সেই পুলিশ কর্মকর্তা পালালেন থানা হেফাজত থেকে ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর

মেহেন্দিগঞ্জে ৪ হাজার জেলে পরিবার পেলো খাদ্য সহায়তা 

মেহেন্দিগঞ্জ উপজেলা প্রতিনিধি / ৯৬ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

ইলিশ অভয়াশ্রম সংরক্ষণ ও মা-ইলিশ রক্ষায় সরকারের নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে বরিশালের মেহেন্দিগঞ্জে ৪ হাজার নিবন্ধিত জেলে পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ২১ মে ​মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য অধিদপ্তরের অধীনে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প’-এর আওতায় ২০২৫-২০২৬ অর্থ বছরে এই বিশেষ মানবিক সহায়তা প্রদান করা হয়।

খাদ্য সামগ্রী​ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রিয়াজুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, সদ্য বিদায়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মো: ওমর সানি, ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো: আবুল বাসার সহ মৎস্য অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

তালিকাভূক্ত প্রতিটি মৎস্য পরিবারের মাঝে ​আটা-১২ কেজি, ​মসুর ডাল-৮ কেজি, ​আলু-১৬ কেজি, ​চিনি-৪ কেজি ,লবণ-৪ কেজি, ​সয়াবিন তেল-১০ লিটার করে বিতরণ করা হয়।

​সদ্য বিদায়ী বিতর্কিত উপজেলা মৎস্য কর্মকর্তা মো: ওমর সানি জানান, উপজেলার নিবন্ধিত ৪ হাজার জেলে পরিবারের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে এই খাদ্যসামগ্রী সফলভাবে পৌঁছে দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/