• বুধবার, ২০ মে ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

স্টাফ রিপোর্টার / ১৭ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

‘এসো সবে খেলা করি, সুস্থ সবল জীবন গড়ি’ প্রতিপাদ্যে বরিশালে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) উদ্বোধন করা হয়। আজ মঙ্গলবার সকাল ৯ টায় প্রাথমিক শিক্ষা বরিশাল বিভাগীয় উপপরিচালক কার্যালয়ের আয়োজনে নগরীর ব্যাপ্টিস্ট মিশন বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। বিভাগীয় কমিশনার খলিল আহমেদ টুর্নামেন্ট উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে খেলাধুলার উপর গুরুত্বারোপ করে অভিভাবকদের উদ্দেশে বিভাগীয় কমিশনার বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। শরীরকে সুস্থ ও ফিট রাখতে নিয়মিত খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা এক ধরনের মেডিটেশন, যা শিশুদের সুস্থ মন ও সুন্দর মানসিকতা গড়ে তুলতে সহায়তা করে। সন্তানদের যেমন প্রতিদিন খাবার দেওয়া হয়, তেমনি নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের সুযোগও নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, সম্প্রতি আইসিডিডিআর,বি ও একটি মেডিকেল জার্নালের গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের শিশুরা প্রতিদিন পাঁচ থেকে সাত ঘণ্টা ডিজিটাল স্ক্রিনে সময় কাটায়। টিভি, ল্যাপটপ ও মোবাইল গেমে অতিরিক্ত সময় ব্যয়ের ফলে তাদের শরীরচর্চা হয় না এবং মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়। এতে শিশুদের মধ্যে শৃঙ্খলা, সহানুভূতি ও স্থিতিশীলতা ধীরে ধীরে কমে যাচ্ছে।  শিশুদের ভবিষ্যৎ ঝুঁকি থেকে রক্ষা করতে তাদের ডিজিটাল জগৎ থেকে বের করে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। বর্তমান সরকার সুস্থ প্রজন্ম গড়তে ক্রীড়াকে গুরুত্ব দিচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশব্যাপী নতুন প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রম চালু করা হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে বরিশাল প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক নিলুফার ইয়াসমিনের সভাপতিত্বে রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান, ফুটবল ফেডারেশন বরিশাল বিভাগের সভাপতি আসাদুজ্জামান খসরু ও বিশিষ্ট ক্রীড়াবিদ আনোয়ারুল হক তারিনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, অভিভাবক এবং ক্রীড়াপ্রেমী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বরিশাল বিভাগের ৬টি জেলার বালক ও বালিকা অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/