• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার মাদকের আসর থেকে আটক সেই পুলিশ কর্মকর্তা পালালেন থানা হেফাজত থেকে ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর

বরিশালের বাণিজ্য মেলা বন্ধের নির্দেশ উচ্চ আদালতের

স্টাফ রিপোর্টার / ২১৭ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৮ মে, ২০২৬

বরিশালে শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠে বাণিজ্য মেলার আয়োজন বন্ধের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। আজ সোমবার (১৮ মে) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ আহসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। তবে মেলা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এখনো আদালতের কোনো আদেশ হাতে পাননি।
জানা গেছে, বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের পরেশ সাগর মাঠে বাণিজ্য মেলার আয়োজন করে। আগামী ২১ মে মেলার উদ্বোধনের দিন নির্ধারণ করা হয়েছিল।
মেলা বন্ধের দাবিতে ইউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রণি সিকদার হাইকোর্টে রিট আবেদন করেন। রিটে চলমান বিদ্যুৎ সংকট, এসএসসি পরীক্ষা ও আসন্ন এইচএসসি পরীক্ষার সময় শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠে মেলা আয়োজনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়।
রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট মো. রাফি জানান, আদালত আদেশে বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠে মেলা আয়োজন রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ। পাশাপাশি পরেশ সাগর মাঠে বাণিজ্য মেলার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে মেলা আয়োজনকারী ও অনুমোদন দেওয়া সংশ্লিষ্ট সরকারি দপ্তরের দায়িত্বশীলদের বিরুদ্ধে রুল জারি করা হয়েছে।’
রিটকারী রণি সিকদার বলেন, মেলা বন্ধের দাবিতে তিনি আগে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছিলেন। কোনো ব্যবস্থা না নেওয়ায় গত ১০ মে হাইকোর্টে রিট দায়ের করেন। আজ রাষ্ট্রপক্ষ রিটের বিরোধিতা করলেও পাঁচ দফা শুনানি শেষে আদালত মেলা বন্ধের নির্দেশ দেন।
এ বিষয়ে বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি এবায়েদুল হক চাঁন বলেন, মেলা বন্ধের বিষয়ে আমরা এখনো আদালতের কোনো আদেশ পাইনি। এছাড়া যেখানে মেলা আয়োজন করা হচ্ছে, সেই পরেশ সাগর মাঠ জিলা স্কুলের নয়। জেলা প্রশাসনের অনুমোদন নিয়েই মেলার আয়োজন করা হয়েছে।
প্রসঙ্গত, পরেশ সাগর মাঠ বরিশাল নগরীর একটি গুরুত্বপূর্ণ উদ্যান। এটির মালিক বরিশাল জেলা স্কুল। এ মাঠটির চারপাশে ৫টি শিক্ষা প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ মাঠে খেলাধুলা করে। মেলার জন্য গণশৌচাগার করা হয়েছে মাঠ সংলগ্ন কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শ্রেণিকক্ষের পাশে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/