• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার মাদকের আসর থেকে আটক সেই পুলিশ কর্মকর্তা পালালেন থানা হেফাজত থেকে ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর

জেনারেটর চুরি করতে গিয়ে জনতার হাতে আটক ৩ 

মেহেন্দিগঞ্জ উপজেলা প্রতিনিধি / ৮৯ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৮ মে, ২০২৬

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ১৪ নং শ্রীপুর ইউনিয়নের শান্তিনগর কাঠেরপুল এলাকায় দিনের বেলায় জেনারেটর চুরি করতে গিয়ে স্থানীয় জনতার হাতে ৩ জন চোর আটক হয়েছে। সোমবার ১৮ মে ২০২৬ সকালে একটি জেনারেটর চুরির উদ্দেশ্যে ওই এলাকায় গেলে জনতা তাদের হাতেনাতে আটক করে।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন আনন্দবাজার এলাকার ভাঙ্গরি ব্যবসায়ী বাবুল (৪০) এবং চরফেনুয়া এলাকার রবিউল (২৫), পিতা হোসেন দালাল। অপর জন স্থানীয় এলাকার বাসিন্দা তার নাম জানা যায়নি।

এলাকাবাসীর অভিযোগ, বাবুলের আনন্দবাজারের ভাঙারির দোকানে দীর্ঘদিন যাবত নিয়মিত মাদকসেবীদের আড্ডা বসে। তার বিরুদ্ধে ইয়াবা ও গাঁজা ব্যবসার সাথে জরিত থাকার অভিযোগ রয়েছে। এছাড়াও আটক তিনজন শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সংঘটিত চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা।

এবিষয়ে মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো: মমিন উদ্দিন জানান, আটককৃতদের শ্রীপুর থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/