• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম
বিএম কলেজে শায়েখে চরমোনাই জুলাই শহীদের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক!

এশিয়া পোস্টের উদ্বোধন উপলক্ষে বরিশালে কেককাটা ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার / ৮০ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১১ মে, ২০২৬

নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে নতুন গণমাধ্যম ‘এশিয়া পোস্ট’-এর বরিশালে উদ্বোধনী আনুষ্ঠান হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে প্রথমে আলোচনাসভা ও পরে কেক কাটা হয়।

এশিয়া পোস্টের বরিশালের ব্যুরো প্রধান শাকিল মাহমুদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ সোহরাব হোসেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার মোঃ শরফুদ্দীন, বরিশালের সিনিয়র তথ্য কর্মকর্তা আহসান কবির,  বরিশাল জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ, জেলা পুলিশের অফিসার সাইদুর রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার,  ইসলামি আন্দোলন বাংলাদেশের নেতা অ্যাডভোকেট আবু নাসের, বরিশাল মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাহমুদ হোসেন দুলাল, বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, বরিশাল জেলা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলুসহ এনসিপি,গন অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাসদ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক ও ছাত্র সংগঠন ও সাংবাদিক  নেতারা উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা, সত্য ও বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ করে এশিয়া পোস্ট এগিয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন। পাশাপাশি এশিয়া পোস্ট এর মঙ্গল কামনা করেন।

পরে অনুষ্ঠান শেষে এশিয়া পোস্টের উদ্বোধন উপলক্ষে বরিশাল ব্যুরো প্রধান শাকিল মাহমুদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন রাজনীতিক, শিক্ষাবিদ, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, উদ্যোক্তা, সুশীল সমাজের প্রতিনিধি, সংবাদকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/