• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার মাদকের আসর থেকে আটক সেই পুলিশ কর্মকর্তা পালালেন থানা হেফাজত থেকে ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর

মেম্বার রাসেলের সহযোগী হৃদয় অস্ত্রসহ গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ১৫৭ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১১ মে, ২০২৬

বরিশালের সদর উপজেলার ৩নং চরবাড়িয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও সন্ত্রাসী-চিহ্নিত মাদক ব্যবসায়ী রাসেল হালদার ওরফে রাসেল মেম্বারের আস্তানায় রোববার (১০ মে) সন্ধ্যায় কাউনিয়া থানা পুলিশ অভিযান চালালে পুলিশের ধাওয়ায় কৌশলে পালিয়ে যায় সন্ত্রাসী রাসেল মেম্বার।

এসময় রাসেলের সাথে থাকা সহযোগী হৃদয় নামে এক যুবকে ১ টি দেশীয় পাইপ গান, ২ রাউন্ড কার্তুজ ও ৩ টি দেশিও অস্ত্র রামদা সহ আটক করা হয়। আটকৃত হৃদয় সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের লামচরি গুচ্ছগ্রাম এলাকার মোঃ আবুল কালাম এর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্টোপলিটন পুলিশের কাউনিয়া থানা অফির্সার ইনর্চাজ সনজীত চন্দ্র নাথ বলেন, লামচরী গ্রামটিকে রাসেল মেম্বার নামে এক ব্যক্তি মাদক ও সন্ত্রাসীদের আস্তানা হিসেবে গড়েছেন।

শুধু তাই নয় এলাকাটিকে মাদকের স্পট হিবেসে তৈরি করেছেন। এবং অভিযুক্ত রাসেল মেম্বার এর বিরুদ্ধে মাদক ও অস্ত্র মামলা রয়েছে একাধিক। আমারা রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ আভিযান চালিয়ে রাসেলকে গ্রেফতার করার চেষ্টা চালালে রাসেল পুলিশের ধাওয়ায় পালিয়ে যায়।

এসময় তার এক সহযোগী হৃদয় নামে যুবককে আমরা অস্ত্র ও গুলি সহ আটক করি। আটকৃত ব্যাক্তি ও ঘটনার সাথে সম্পৃক্ত একাধিক মামলার আসামী রাসেল মেম্বার ও তার সহযোগীরা পলাতক রয়েছে। আটকৃত আসামী ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/