• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক! হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে গোলাম নবী আলমগীরের সৌজন্য সাক্ষাৎ

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক / ৬৪ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ১০ মে, ২০২৬

পশ্চিম এশিয়ায় যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবে নিজেদের জবাব পাঠিয়েছে ইরান। রোববার মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে এই জবাব পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা। জবাবে ইরান জানিয়েছে, তারা চলমান যুদ্ধ বন্ধ করা এবং পারস্য উপসাগরসহ গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির সামুদ্রিক নিরাপত্তার ওপর জোর দিচ্ছে।

হরমুজ প্রণালি নিয়ে আলোচনার আগে ইরান এই বিষয়গুলোতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে পূর্ণ নিশ্চয়তা চায়।

দুই পক্ষ থেকে কয়েকটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, সর্বসাম্প্রতিক শান্তি প্রচেষ্টার লক্ষ্য হচ্ছে, যুদ্ধ বন্ধে একটি অস্থায়ী সমঝোতা স্মারকে উপনীত হওয়া এবং পূর্ণাঙ্গ একটি চুক্তির জন্য (যে চুক্তিতে পারমাণবিক কর্মসূচির মতো কণ্টকাকীর্ণ বিষয়ও থাকবে) আলোচনা চলার সময়ে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল চালু রাখা।

ইরান বলছে, তারা আলোচনা চলার মাঝেই দুইবার হামলার শিকার হয়েছে। সুতরাং, এই মুহূর্তে তারা যে বিষয়টির ওপর গুরুত্ব দিচ্ছে তা হল, যুদ্ধ কীভাবে শেষ করা যায় সেটি। আর এ বিষয়ে আঞ্চলিক দেশগুলো এবং নিরাপত্তা পরিষদের গ্যারান্টিসহ কীভাবে একটি পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছা যায় সেটি, যে চুক্তিতে এই নিশ্চয়তা থাকবে যে, যুদ্ধ ফের হবে না।

এরপর ইরান হরমুজ প্রণালিতে নতুন বাস্তবতার অন্যান্য কন্টকাকীর্ণ বিষয়গুলোর দিকে মনোনিবেশ করতে পারে।

‘সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজ’ এর সিনিয়র রিসার্চ ফেলো আব্বাস আসলানির মতে, এই পর্যায়ে সমঝোতার বিষয়টি হতে পারে আস্থা গড়ে তোলার একটি পদক্ষেপ।

তিনি সংবাদমাধ্যম আল-জাজিরাকে বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ইরান ‘হ্যাঁ বা না জবাব’ দেয়নি। বরং ইরান যুক্তরাষ্ট্রের প্রস্তাবের বিষয়ে নিজেদের দৃষ্টিভঙ্গি স্পষ্ট করে ব্যাখ্যা করেছে।

আসলানি বলেন, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সবচেয়ে কন্টকাকীর্ণ বিষয় হয়ে আছে পারমাণবিক কর্মসূচি। এমনকি ইরান যখন এ বিষয়ে অনেক নমনীয় ছিল তখনও এটি ছিল জটিল বিষয়।

আল-জাজিরাকে তিনি বলেন, “ইরান পারমাণবিক কর্মসূচিতে স্বচ্ছতা এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরিদর্শনের বিষয়ে উন্মুক্ত থেকেছে।”

“তারা যদি প্রাথমিক পর্যায়ে এক ধরনের শান্তি চুক্তিতে পৌঁছতে পারে, তাহলে সেটি একটি ইতিবাচক পরিবেশ সৃষ্টি করতে পারে এবং কোনওভাবে আস্থা গড়ার পদক্ষেপ আসতে পারে।

কিন্তু যুক্তরাষ্ট্র যদি তাদের দাবি না ছাড়ে। যেমন: তারা যদি ইরানের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে রপ্তানি কিংবা ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ দীর্ঘদিনের জন্য বন্ধ করার দাবিতে অটল থাকে, তাহলে কোনওরকম চুক্তি হওয়া অসম্ভব বলেই মনে করেন আসলানি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/