• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম
বিএম কলেজে শায়েখে চরমোনাই জুলাই শহীদের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক!

মরহুম ইসমাইল হোসেন নেগাবান মন্টুর বাসভবনে রহমাতুল্লাহ

স্টাফ রিপোর্টার / ৫৮ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ১০ মে, ২০২৬

বরিশাল আইনজীবী সমিতি ও বরিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মু. ইসমাইল হোসেন নেগাবান মন্টুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

শোক প্রকাশের পাশাপাশি মরহুমের পরিবারের সদস্যদের খোঁজখবর নিতে তার বাসভবনে যান তিনি। এসময় পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।

এসময় রহমাতুল্লাহ বলেন, অ্যাডভোকেট ইসমাইল হোসেন নেগাবান মন্টু ছিলেন বরিশালের সাংবাদিকতা ও আইন অঙ্গনের একজন অভিভাবকতুল্য ব্যক্তিত্ব। তিনি সততা, ন্যায়নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দীর্ঘদিন সমাজের জন্য কাজ করে গেছেন। তার মৃত্যু বরিশালের জন্য অপূরণীয় ক্ষতি। দীর্ঘ কর্মজীবনে তিনি সততা, নিষ্ঠা ও সাহসী নেতৃত্বের মাধ্যমে সাংবাদিকতা ও আইন পেশায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

তিনি আরও বলেন, সাংবাদিকদের অধিকার রক্ষা, গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা এবং আইন পেশার মর্যাদা রক্ষায় মরহুম মন্টু’,র অবদান আজীবন স্মরণীয় হয়ে থাকবে। তিনি নতুন প্রজন্মের জন্য আদর্শ হয়ে থাকবেন।

উল্লেখ্য, শনিবার (০৯ মে) সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অ্যাডভোকেট ইসমাইল হোসেন নেগাবান মন্টু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/