• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম
বিএম কলেজে শায়েখে চরমোনাই জুলাই শহীদের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক!

হামের উপসর্গে বরিশালে আরও এক শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার / ৬৩ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৮ মে, ২০২৬

বরিশালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগে হামের উপসর্গে মারা যাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ জনে। শুক্রবার (৮ মে) সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল পরিচালকের কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মৃত শিশুটির নাম সাইমুন (১৩ মাস)। সে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বাসিন্দা শাকিল খানের ছেলে। 

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার (৭ মে) দিবাগত রাত পৌনে ২টায় শেবাচিমে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এ নিয়ে শুধু শেবাচিম হাসপাতালেই হামের উপসর্গে ১৬ জনের মৃত্যু হলো।
 
শেবাচিম হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে শুক্রবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে নতুন করে হামের উপসর্গ নিয়ে ৩৩ জন রোগী ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন ৫০ জন। বর্তমানে সেখানে ১৪০ জন চিকিৎসাধীন রয়েছেন। 
চলতি বছরের জানুয়ারি থেকে চলতি মাস পর্যন্ত হাসপাতালটিতে এই উপসর্গ নিয়ে ১ হাজার ৭২৬ জন রোগী চিকিৎসা নিয়েছেন।
 
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার) ডা. ‍আবদুল মুনয়েম সাদ জানান, ‘হাসপাতালটিতে প্রতিদিনই রোগী ভর্তির সংখ্যা বাড়ছে। বেড বা শয্যা সংকটে অনেক সময় এক বেডে দুই থেকে তিনজনকে চিকিৎসা নিতে হচ্ছে। তবে সংকট মোকাবিলায় কাজ করা হচ্ছে।’
 
অন্যদিকে, বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে অদ্যাবধি বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন ৪ হাজার ২৪৭ জন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/