• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম
বিএম কলেজে শায়েখে চরমোনাই জুলাই শহীদের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক!

৬ দিন পর মায়ের কোলে ফিরেছে নিখোঁজ সৌরভ

স্টাফ রিপোর্টার  / ৮৭ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

বরিশালে মায়ের জন্য খিচুড়ি কিনতে গিয়ে নিখোঁজ হওয়া স্কুলছাত্র সৌরভ দাস শানকে কক্সবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাকে বরিশালে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ছেলেকে ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা।

বৃহস্পতিবার দুপুরে উদ্ধার হওয়া শানকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে নেওয়া হয়। সেখানে সংবাদ সম্মেলনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ ইমদাদ হুসাইন জানান, ২ মে রাত সাড়ে ৯টার দিকে শান মায়ের মোবাইল ফোন নিয়ে বাসা থেকে খিচুড়ি কিনতে বের হয়। পরে ভাটিখানা মন্দির এলাকার একটি বিকাশের দোকান থেকে ৮ হাজার ৫০০ টাকা উত্তোলন করে। এরপর থেকেই সে নিখোঁজ ছিল।

তিনি উল্লেখ করেন, ঘটনার পরপরই পুলিশের একাধিক টিম তদন্তে নামে। পরে ৬ মে কক্সবাজারের ঈদগাঁও থানা এলাকা থেকে শানকে উদ্ধার করা হয়। তার নিখোঁজ হওয়ার ঘটনাটি এখনো তদন্তাধীন রয়েছে।

বরিশাল কালেক্টরেট স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র সৌরভ দাস শান জানায়, টাকা তোলার পর খিচুড়ির অর্ডার দিয়ে হাঁটাহাঁটির সময় এক ব্যক্তি তাকে একটি কাগজ দেখিয়ে ঠিকানা জানতে চান। এর পর থেকে তার আর কিছু মনে নেই।

তার ভাষ্য, পরে তিনি নিজেকে একটি ব্রিজের নিচে শুয়ে থাকতে দেখেন। সেখানে এক নারী ও এক পুরুষের সঙ্গে কথা বলে জানতে পারেন, তিনি কক্সবাজারে অবস্থান করছেন।

সৌরভ দাস শানকে ফিরে পেয়ে পরিবারের সদস্যরা স্বস্তি প্রকাশ করেছেন। এ সময় তারা পুলিশসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

এর আগ, নিখোঁজ হওয়ার চারদিন পর বুধবার কক্সবাজারের ঈদগাঁও থানা এলাকা থেকে তাকে উদ্ধার করে স্থানীয় পুলিশ। পরে বরিশালের কাউনিয়া থানা পুলিশ তাকে বরিশালে নিয়ে আসে।

এদিকে শানের নিখোঁজ হওয়ার ঘটনায় বরিশাল জুড়ে অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ভয়ে সন্তানদের স্কুলে পাঠানো বন্ধ করে দেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দেয়। শানকে খুঁজে পেতে তার ছবি ও তথ্য শেয়ার করে পোস্ট করেছিলেন বহু মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/