বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মোঃ আশিক সাঈদ। আজ বৃহস্পতিবার (৭ মে) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে বিএমপির দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পরপরই তিনি বিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
নবনিযুক্ত কমিশনার বলেন, নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিএমপি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবে। জনগণের আস্থা অর্জন এবং আধুনিক, জনবান্ধব পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে সকল পুলিশ সদস্যকে পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
এর আগে নতুন পুলিশ কমিশনার বরিশালে পৌঁছালে বিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা অফিসার্স মেস প্রাঙ্গণে তাকে ফুলেল শুভেচনা জানান। পরে তাকে আনুষ্ঠানিকভাবে হাউজ গার্ড সালামি প্রদান করা হয়।
এসময় বিএমপির বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন কমিশনারের যোগদানের মধ্য দিয়ে বরিশাল মহানগর পুলিশের কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
https://slotbet.online/