• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম
বিএম কলেজে শায়েখে চরমোনাই জুলাই শহীদের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত বরিশাল জামেয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা ওবায়দুর রহমান মাহবুব (দাঃবাঃ) অসুস্থ, হাসপাতালে ভর্তি সু-খবর পেলেন ছাত্রদলের সাবেক দুই নেতা বরিশালে হাম পরিস্থিতি আরও ভয়াবহ, শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে ট্রলার ডুবি, উদ্ধার ১০ জেলে মেহেন্দিগঞ্জে উন্নয়ন কাজ পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী লোডশেডিংয়ের প্রতিবাদে বরিশালে হারিকেন মিছিল বরিশালে বোমা বিস্ফোরণে দগ্ধ হনুফা বেগম মারা গেছেন ৩৪ শিক্ষার্থীর মধ্যে ৭ জন কে বাছাই, এসএসসিতে ফেল সবাই বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক!

কলেজছাত্রী হত্যা মামলায় প্রধান আসামী হিমু গ্রেফতার

স্টাফ রিপোর্টার / ৭৭ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

ব‌রিশা‌ল বিএম কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী সান‌জিদা ক‌বির আনিতাকে বাসায় ডে‌কে হত‌্যার ঘটনায় অভিযুক্ত প্রেমিক‌ মাইনুল ইসলাম হিমুকে গ্রেফতার ক‌রে‌ছে র‌্যাপিট এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব-৮)। বৃহস্প‌তিবার ৭ মে সকা‌লে উজিরপু‌রের ইচলাদী টোল ঘর এলাকা থে‌কে তা‌কে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাইনুল ইসলাম হিমু ঝালকা‌ঠি সদ‌রের কাঠপ‌ট্রি এলাকার গোলাম মো‌র্শেদ জিলানীর‌ ওর‌ফে মিল্টন আক‌নের ছে‌লে। হিমু তার মা ফা‌তেমা বেগম চিনুর সা‌থে ব‌রিশাল নগরীর অক্স‌ফোর্ড মিশন প্রাইমারী স্কু‌ল এলাকার রাফী ম‌ঞ্জি‌লে বসবাস কর‌তেন।

দুপু‌রে র‌্যাব-৮ এক প্রেস বিজ্ঞ‌প্তি‌তে জানায়, বিএম কলেজ বাংলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সানজিদা কবির আনিতার সাথে মাইনুল ইসলামের ২ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। ২৩ এপ্রিল সকাল সা‌ড়ে ৯ টার দিকে সানজিদা তার বাসা থে‌কে বোনের বাসায় যাওয়ার জন্য বের হয়ে বাসায় ফেরত না আসলে পরিবার তার মোবাইলে ফোন দিয়ে সে‌টি বন্ধ পায়। পরে আত্মীয় স্বজন নিয়ে অনেক খোঁজাখুঁজি করে জানতে পারে সান‌জিদা মাইনু‌লের বাড়িতে মৃত অবস্থায় আছে।

তখন সান‌জিদার পরিবার কোতয়ালী মডেল থানা পুলিশকে অবহিত করে। রাফী মঞ্জিলের ৬ষ্ঠ তলায় মাইনু‌লের ভাড়া বাসায় গিয়ে খাটের উপর সান‌জিদার নিথর দেহ জখম অবস্থায় দেখতে পায়। এই ঘটনায় সান‌জিদার বোন বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, হত‌্যার পর অভিযুক্ত অত্যন্ত কৌশলে এলাকা ত্যাগ করে আত্মগোপনে চলে যায় এবং তার অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে।

গ্রেফতার অভিযুক্ত মাইনুল ইসলাম হিমুকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়ে‌ছে ব‌লে নি‌শ্চিত করে‌ছেন র‌্যাব-৮।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/