• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

নিরাপদ খাদ্য উৎপাদন ও কৃষকের স্বাস্থ্য সুরক্ষায় মেহেন্দিগঞ্জে ফিল্ড স্কুল কংগ্রেস

বিশেষ প্রতিনিধি / ৩৬ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত নিরাপদ খাদ্য উৎপাদন ও কৃষকের স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে কৃষক-কৃষাণিদের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বরিশাল জেলা অতিরিক্ত উপ-পরিচালক মো: শহীদুল ইসলাম, মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিয়াজুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা চন্দ্র শেখর বসু, সাংবাদিক আব্দুর রাজ্জাক, সাংবাদিক জাহিদুল বারী খোকন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। আলোচনা সভায় বক্তারা বলেন, এই কর্মসূচির মাধ্যমে আধুনিক কৃষি পদ্ধতি, কীটনাশক ব্যবহারে সচেতনতা এবং উৎপাদন বৃদ্ধির কৌশল শেখার ফলে কৃষকেরা বাস্তব জীবনে উল্লেখযোগ্য সুফল পাচ্ছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/