• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
মেহেন্দিগঞ্জে ভুয়া ট্রেড লাইসেন্সে সার ডিলারশিপ পাওয়ার অভিযোগ বরিশালে নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার মাদকের আসর থেকে আটক সেই পুলিশ কর্মকর্তা পালালেন থানা হেফাজত থেকে ‘যার সঙ্গে মহব্বত, তার সঙ্গেই কিয়ামত’— সহবত এখতিয়ারের আহ্বান চরমোনাই পীরের সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতিদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার বরিশাল আদালত ভবন থেকে পরে যুবকের মৃত্যু বরিশালে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ ববি’র পাঁচ শিক্ষার্থী নীতিবান নেতৃত্ব ও ইসলামী শিক্ষাই পারে সংকটমুক্ত রাষ্ট্র গড়তে: শায়খে চরমোনাই

বরিশালে অটোচাপায় প্রাণ গেল শিশুর

স্টাফ রিপোর্টার / ১১৭ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ৬ মে, ২০২৬

বাবার সাথে নাস্তা কিনতে বের হয়ে অটোরিকশার ধাক্কায় প্র‍াণ গেল পৃথা সাহা (৩) নামে এক শিশুর। বুধবার ৬ মে সকাল ১০ টায় বরিশাল নগরীর ভাটিখানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে আহতবস্থায় শিশুটিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুপুরে চিকিৎসাধীনবস্থায় মৃত্যুবরণ করে। নিহত শিশু পৃথা সাহা ভাটিখানার সাহাপাড়া এলাকার বাসিন্দা শান্ত সাহার মেয়ে।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার ওসি সঞ্জিত চন্দ্র নাথ জানান, শিশুটি সকালে তার বাবার সাথে নাস্তা কিনতে বের হয়েছিল। এসময় স্কুলের সামনের সড়কে একটি অটো ভাটিখানা বাজারের দিকে যাচ্ছিল। শিশুটি রাস্তা পার হতে গেলে অটোটি শিশুটিকে ধাক্কা দেয়। পরে আহত অবস্থায় শিশুটিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুপুরে সে মারা যায়।
ওসি বলেন, এ ঘটনায় অটোচালককে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। তবে শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/